1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমির গাছ কর্তন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৬ বার পঠিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে একটি বিরোধপূর্ণ জমিতে থাকা গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে উভয় পক্ষের মারপিটে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে কাদেরুজ্জামান নামে এক ব্যক্তিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় রবিবার দুপুরে সাহেব আলী নামে এক ব্যক্তি শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

সাহেব আলী জানান, উপজেলার চোপীনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া মৌজায় পৈত্রিক সূত্রে পাওয়া ৫ শতক জমিতে গাছ লাগিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। গত কয়েক মাস আগে তার চাচাতো ভাই মনিরুজ্জামান ওরফে মোকছেদ (৪৫), কাদেরুজ্জামান (৩৫) ও আব্দুল কাফী (৫০) ওই জমি দাবী করে বিবাদে লিপ্ত হন। এনিয়ে স্থানীয় ভাবে একাধিকবার বৈঠকে বসলেও তারা মানেননি। পরবর্তিতে এবছরের জুন মাসে জেলা বগুড়ার অতিরিক্ত ১ম সিনিয়র জজ আদালতে মামলা (৩৯৭/২০২১ বন্টন) দায়ের করা হয়। বিজ্ঞ আদালত আগষ্ট মাসে বিবাদী পক্ষের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেন। এমতাবস্থায় শনিবার দিবাগত গভীর রাতে চাচাতো ভাই মনিরুজ্জামান ওরফে মোকছেদ, কাদেরুজ্জামান ও আব্দুল কাফী ওই জমিতে লাগানো ২৫টি বেলজিয়াম গাছ এবং ২০টি পেঁপে গাছ রাতের আঁধারে কেটে ফেলে জমি দখলের চেষ্টা করে। পরদিন রবিবার সকাল ৯টার দিকে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা দলবদ্ধ হয়ে এসে সাহেব আলী ও তার দুই ছেলে নাজিবুল ইসলাম নাজিব (৩০) ও শামীম হোসেনকে (২৮) বেদড়ক মারপিট করেন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এবিষয়ে মনিরুজ্জামান ওরফে মোকছেদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

 

শাজাহানপুর থানার ওসি (তদন্ত) নান্নু খান জানান, অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT