1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

আত্রাইয়ে ৮ ইউনিয়নে ভোট গ্রহণ শুরু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২১২ বার পঠিত

আল আমিন মিলন, আত্রাই, প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে ৮ ইউনিয়নে সকাল ৮টা হতে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪ টা পর্যন্ত। ৮টির মধ্যে পাঁচুপুরে ইভিএমে বাকি ৭ টিতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষে ৪ স্তরের নিরাপত্তা বেষ্টনি তৈরী করা হয়েছে।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার শাহ মো. আবুল কালাম আজাদ জানান, উপজেলার ৮ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ,ইসলামি আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র হিসাবে মোট ৩৮ জন প্রতিদ্বন্দিতা করছেন।

এছাড়া সংরক্ষিত আসনে ৯১ সাধারণ সদস্য পদে ৩১৮ জন প্রার্থী রয়েছেন। ৭৫ ভোট কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৬০ হাজার ১২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের মধ্যে পুরুষ ৮০ হাজার ৭’শ ২০ জন নারী ৭৯ হাজার ৪’শ ১ জন রয়েছেন।

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ভোটাররা উৎসব মূখর পরিবেশে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেজন্য পুলিশ, র‌্যাব, বিজিবি, আনছার বাহিনী সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন।

এছাড়া সাদা পোষাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন নিয়োজিত রয়েছে। একইসাথে জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, মোবাইলটিম, স্টাইকিং ফোর্স এবং কুইক রেসপোন্স টিম মাঠে রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT