1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

আত্রাইয়ে ৭৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ.।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২১০ বার পঠিত

আল আমিন মিলন, আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে আট ইউনিয়নে ৭৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৭ টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
বিভিন্ন দিক ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ টির অধিক এবং ২৩ টির কম ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়।
ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে সর্বক্ষণিক পুলিশ,র‌্যাব,বিজিবি এবং আনসার বাহিনীর টহল থাকবে বলে আত্রাই থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল কালাম আজাদ জানান।

থানা সূত্রে, সাহাগোলা ইউনিয়নে ৬টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ,ভোঁ-পাড়া ইউনিয়নে ৫টি কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, আহসানগঞ্জ ইউনিয়নে ৬টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ,পাঁচুপুর ইউনিয়নে ৬টি কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, বিশা ইউনিয়নে ৭টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, মনিয়ারী ইউনিয়নে ৬টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ,কালিকাপুর ইউনিয়নে ৫টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, হাটকালুপাড়া ইউনিয়নে ৬টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্র অধিক ঝুকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার শাহ মো.আবুল কালাম আজাদ জানান, আট ইউনিয়নে ৭৫ টি ভোট কেন্দ্র করা হয়েছে। আগামীকাল ২৬ ডিসেম্বর রবিবার সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এবার আট ইউনিয়নের মধ্যে শুধু পাঁচুপুর ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আট ইউনিয়নের ৭৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৭টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৪টি অধিক এবং ২৩টি কম ঝুঁকিপূর্ণ হিসাবে রয়েছে।
ভোটাররা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নিরাপদে বাড়ী ফিরতে পারেন সে লক্ষ্যে চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সেই সাথে ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে সর্বাক্ষণিক পুলিশ,র‌্যাব,বিজিবি এবং আনসার বাহিনীর টহল অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT