1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা।

আত্রাইয়ে মহান বিজয় দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ১৯১ বার পঠিত

আল আমিন মিলন, আত্রাই,প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মস‚চির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৫০ বার তোপধ্বনির সাথে সাথে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও ইকতেখারুল ইসলাম, উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান , ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম ও মমতাজ বেগম এবং আত্রাই থানার পক্ষে ওসি আবুল কালাম আজাদ শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন।

এরপর পল্লীবিদ্যুৎ, হাসপাতাল, ফায়ার সার্ভিস, আনছার ভিডিপি,আ’লীগ, বিএনপি, জাতীয় পাটি, বিভিন্ন বাজার বনিক সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল সারে আট টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন,বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান,ইউএনও ইকতেখারুল ইসলাম ও ওসি আবুল কালাম আজাদকে সঙ্গে নিয়ে কুচকাওয়াজের ছালাম গ্রহন করেন সাংসদ আনোয়ার হোসেন হেলাল।

পরে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে জাতির স‚র্য সন্তান বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন নওগাঁ-৬ আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল।

এসময় সাবেক এমপি ওহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক ,ওসি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম ও মমতাজ বেগম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আখতারুজ্জামান বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অফিসার ফজলুল হক।

বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শপথবাক্য পাঠ শেষে শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT