1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

আত্রাইয়ে চেয়ারম্যানের উদ্যোগে সরকারী চাল উদ্ধার আটক-১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭০ বার পঠিত

আল আমিন মিলন, আত্রাই,প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হক নাদিম এর উদ্যোগে দুই দফায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে খাদ্য অধিদপ্তর নেট ওজন ৩০ কেজি লিখা ৪২ বস্তা ভর্তি এবং ১৪ খালি বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

 

এতে জাফের,নয়ন ও আব্দুস সোবাহানকে আসামী করে ওই ইউনিয়ন চেয়ারম্যান এবং ওসিএলএসডি বাদি হয়ে পৃথক দুটি মামলা করেছেন।

 

আত্রাই থানা পুলিশ মদনডাঙ্গা গ্রামের জফেরের ছেলে নয়নকে আটক করে বুধবার সকালে নওগাঁ জেল হাজতে পাঠিয়েছেন।

 

জানা যায়, মঙ্গলবার কালিকাপুর ইউনিয়নের কুশাতলা নামক স্থানে ডিলার শফিকুল ইসলাম ১০ টাকা কেজি দরে কার্ড ধারীদের নিকট ৩০ কেজির বস্তা চাল বিক্রয় করেন। সুবিধাভোগীরা চালগুলো নিয়ে উক্ত তিন জনের নিকট বিক্রয় করেন। চাল ক্রয়-বিক্রয় নিষিদ্ধ হওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও ইকতেখারুল ইসলামের নির্দেশে ওই ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হক নাদিম ও পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন এসআই ফিরোজ হোসেন ও রাশেদের সহায়তায় চালগুলো জব্দ করে থানায় নিয়ে আসেন।

 

এসময় নয়নকে আটক করা হয়। খবর পেয়ে জাফের ও আব্দুস সোবাহান পালিয়ে যায়।

 

আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নয়ন নামে একজনকে আটক করে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের ধরার চেষ্টা অব্যাহত আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT