1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ। বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন —– ইউএনও মো. জাকির হোসেন । কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় একজনকে কুপিয়ে জখম। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান।

আত্রাইয়ে ইউপি নির্বাচনে নৌকা-২ স্বতস্ত্র-৬।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৫৮ বার পঠিত

আল আমিন মিলন, আত্রাই,প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ৪র্থ ধাপে ৮ ইউনিয়নে নৌকা-২ বিএনপি-২ জামায়াত-১ আ’লীগ বিদ্রোহী-২ স্বতন্ত্র-১ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গতকাল ২৬ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন শান্তিপূর্ণ নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৬০১২১ ভোটারের মধ্যে ১২০৫৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটার উপস্থিতির হার ৭৫.২৯ শতাংশ। ২৬ ডিসেম্বর রাতে উপজেলা নির্বাচন অফিসার শাহ মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচিত চেয়ারম্যান হলেন ১নং সাহাগোলা ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী প্রার্থী এসএম মামুনুর রশিদ ঢোল প্রতীকে ৪১৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী বিএনপি প্রার্থী এসএম মোয়াজ্জেম হোসেন চাঁন্দু চশমা প্রতীকে পেয়েছেন ২২৯৭ ভোট ।
২নং ভোঁপাড়া ইউনিয়নে আ’লীগ প্রার্থী নাজিম উদ্দিন মন্ডল নৌকা প্রতীকে ৯১৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী আ’লীগ বিদ্রোহী প্রার্থী মঞ্জুরুল আলম মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৪৫২১ ভোট ।
৩নং আহসানগঞ্জ ইউনিয়নে বিএনপি প্রার্থী শেখ মো. মঞ্জুরুল আলম আনারস প্রতীকে ৭৫৬২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী আ’লীগ প্রার্থী আক্কাছ আলী প্রামানিক নৌকা প্রতীকে পেয়েছেন ৬৮৬৭ ভোট ।
৪নং পাঁচুপুর ইউনিয়নে জামায়াত প্রার্থী খবিরুল ইসলাম চশমা প্রতীকে ৫৭৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী আ’লীগ প্রার্থী আফছার আলী প্রামানিক নৌকা প্রতীকে পেয়েছেন ৫৭৫৩ ভোট।
৫নং বিশা ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী প্রার্থী তোফাজ্জল হোসেন খান ঘোড়া প্রতীকে ৭৯৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী আ’লীগ প্রার্থী আব্দুল মান্নান মোল্লা নৌকা প্রতীকে পেয়েছেন ৬৩১৮ ভোট ।
৬নং মনিয়ারী ইউনিয়নে বিএনপি প্রার্থী সম্রাট হোসেন মোটর সাইকেল প্রতীকে ৬১৩১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী আ’লীগ বিদ্রোহী প্রার্থী মাসুম রানা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫৬০৭ ভোট ।
৭নং কালিকাপুর ইউনিয়নে আ’লীগ প্রার্থী নাজমুল হক নাদিম নৌকা প্রতীকে ৪৮৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী আ’লীগ বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন মন্ডল মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৪৭৪২ ভোট ।
৮নং হাটকালুপাড়া ইউনিয়নে দলীয় প্রতীক ছারা নির্বাচন হয়। এ আসনে ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক আফজাল হোসেন মোটর সাইকেল প্রতীকে ৫৭১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী প্রার্থী এলতাছ উদ্দিন সরকার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৯১৫ ভোট ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT