1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

আওয়ামীলীগ বাংলাদেশের রাজনীতিতে সবসময়ই অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ দল -কৃষিমন্ত্রী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৬ বার পঠিত

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

 

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দীর্ঘ দেড় বছর ধরে চলা করোনার প্রকোপের কারণে আওয়ামী লীগের অনেক জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন শেষ করা যায়নি। অনেক কমিটিই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এখন করোনার সংক্রমণ অনেকটা কমে এসেছে, তাই স্বাস্থ্যবিধি মেনে কাজ শুরু করতে হবে। কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করে দলকে গুছানো ও আরও সুসংগঠিত করতে হবে। একইসাথে, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ দলের অন্যান্য সহযোগী সংগঠনকেও আরও সুসংগঠিত করতে হবে।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক বা না থাকুক, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামীলীগ সবসময়ই অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ দল। দলটি প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় স্বার্থে যে কোন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আওয়ামী লীগ জাতীয় স্বার্থে কখনও কোনদিন নীরব দর্শকের ভূমিকা পালন করে না।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর অডিটরিয়াম হল রুমে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, কমিটিতে তৃণমূলের পরীক্ষিত, নিবেদিত ও দু:সময়ে যারা পাশে ছিল- সেসব কর্মীদেরকে দলে জায়গা দিতে হবে। অসৎ, সুযোগসন্ধানী ও সুদিনের মৌমাছির মতো যারা দলে ভিড়েছে- তাদেরকে কোনমতেই কমিটিতে স্থান দেয়া হবে না। এসময় উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন ও কমিটি গঠনের কার্যক্রম অতিদ্রুত করা হবে বলে জানান মন্ত্রী।

মধুপুরের নেতাকর্মীদের উদ্দেশে ড. রাজ্জাক আরও বলেন, সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা যাতে বিজয়ী হতে পারে- সেলক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাইকে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। যারা আওয়ামী লীগ করেও নৌকার প্রার্থীদের হারানোর চেষ্টায় বিদ্রোহী প্রার্থী হবেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. রাজ্জাক আরও বলেন, আন্দোলন-সংগ্রামের নামে গাড়িতে, বাড়িতে, রাস্তায় নিরপরাধ মানুষকে পুড়িয়ে মারার আগুন সন্ত্রাস ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকুন। আগামী ২০২৩ সালের নির্বাচনের প্রস্তুতি নেন, নির্বাচনে অংশগ্রহণ করুন। দেশের জনগণ আপনাদেরকে ভোটে বিজয়ী করলে আমরা আপনাদেরকে স্বাগত জানাব। কিন্তু আন্দোলন-সংগ্রামের নামে সন্ত্রাস-নৈরাজ্যমূলক­ কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান আওয়ামী লীগ সরকারের পতন ঘটান যাবে না, সে শক্তি বিএনপির নেই।

মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT