1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে চারা বিতরণ । বেনাপোল পৌর নির্বাচনে নামছেন ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজ গ্রাম দুর্গাপুরে গণসংযোগ। পাটকেলঘাটায় সোহাগ পরিবহন খাদে, ঘটনাস্থলেই নিহত- ১। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না মিয়া হত্যা মামলার আসামী জালাল ডাকাত গ্রেফতার। কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি। সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফিরে আসে শান্তি।

৮ দিন আগে যাবে মালদ্বীপে সতর্ক থাকবে বসুন্ধরা কিংস

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৪২৪ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: এএফসি কাপে ভালো করার লক্ষ্যে জোর প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে বসুন্ধরা কিংস। ম্যাচ শুরুর আট দিন আগে মালদ্বীপে যাওয়ার পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। ম্যাচগুলো হবে ২৩, ২৬, ২৯ অক্টোবর এবং ১ ও ৪ নভেম্বর। মাঠে নামার আগে মালেতে সফরকারীদের করোনা পরীক্ষা করা হবে। সেই পরীক্ষা নিয়ে আগাম শঙ্কায় বসুন্ধরা। 

স্বাগতিক দুই ক্লাব টিসি স্পোর্টস ও মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন আছে একই গ্রুপে। তারা বসুন্ধরা ফুটবলারদের করোনা রিপোর্ট নিয়ে ছলচাতুরীর আশ্রয় নিতে পারে বলে বসুন্ধরা কর্মকর্তাদের শঙ্কা। অতীতে মালদ্বীপে এএফসি কাপ খেলতে গিয়ে অভিজ্ঞতা ভালো হয়নি আবাহনী লিমিটেডের। তাই করোনা রিপোর্টে গরমিল মনে হলে এএফসিকে অবহিত করার মতো পর্যাপ্ত সময় হাতে রাখার উদ্দেশ্যে দলকে ১৫ অক্টোবর মালেতে পাঠাতে চান কিংসের সভাপতি ইমরুল হাসান। তাঁর কথা, ‘স্থানীয়দের করোনা রিপোর্ট নিয়ে সন্দেহের সৃষ্টি হলে, আমরা যেন অগোচরে নিজেদের উদ্যোগে বা এএফসিকে অবগত করে তাদের মাধ্যমে পরীক্ষা করাতে পারি। সে জন্য আট দিন আগে দলকে মালেতে পাঠানোর পরিকল্পনা সাজিয়েছি আমরা।’ 

অতিথি দলের জন্য আবাসনের ব্যবস্থা করে স্থানীয় ক্লাবই। এ ক্ষেত্রে সফরকারী দলকে রাজধানী মানে শহরের বাইরে রেখে সমুদ্রপথে স্পিডবোট এনে খেলানোর ব্যবস্থা করে মালদ্বীপ ক্লাবগুলো। সেই সুযোগও রাখছে না বসুন্ধরা। লিজ উদ্যোগে মাঠের কাছাকাছি হোটেল খোঁজা হচ্ছে। খেলোয়ার, কোচ, কর্মকর্তাদের জন্য ৫০ টি কক্ষ নিতে চায় বসুন্ধরা। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT