1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

খেলার শুরুতেই পাক শিবিরে জোড়া আঘাত বাংলাদেশের

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৯৩৪ বার পঠিত

টেস্টের দেড় দিনই গায়েব বৃষ্টির কারণে। অবশেষে শুরু হলো খেলা। বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ও শেষ ম্যাচের চতুর্থ দিনের খেলা গড়ালো মাঠে।

চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশকে আনন্দে ভাসালেন এবাদত হোসেন ও খালেদ আহমেদ। ফেরালেন সেট ব্যাটার আজহার আলিকে। আকাশে মেঘ, উইকেটে ময়েশ্চারকে কাজে লাগাতে দুই দিক থেকেই আনা হয়েছিল পেসার। আজহার আলির পরেই ৭৬ রান করা বাবরকে সাজঘরে ফেরান খালেদ আহমেদ।

শর্ট বলে আজহার আলিকে কুপোকাতের কৌশল বেছে নিয়েছিলেন এবাদত। একটা চার খেয়েছিলেন, তবে তাতেও দমে যাননি। পরে একটু নিচু হয়ে আসা সেই ‘শর্ট বলেই’ সর্বনাশ হলো আজহারের। পুল করতে গিয়ে ব্যাটে বলে হয়নি, বল ব্যাটের কোণায় লেগে উঠে যায় আকাশে, তারপর অনায়াসেই তা গিয়ে জমা পড়ে লিটন দাসের হাতে। বাংলাদেশ পেয়ে যায় দিনের প্রথম উইকেটের দেখা।

অন্যদিকে পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজমকে এলবিডব্লিউ এর ফাদে ফেলে প্রথম টেস্ট উইকেট তুলে নেন খালেদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT