1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
মোল্লা কবির হোসেন ডুমুরিয়ার জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত। সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু। কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত। জন্মাষ্টমী উপলক্ষ্যে ভেড়ামারায় শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরে মঙ্গল শোভাযাত্রা ও দুর্গাপূজার কাঠামো উদ্বোধন ​। কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ। সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে ব্যাপক সাড়া, নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস মেয়র পদপ্রার্থীর। কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়ীতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা । শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী। মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত।

ফ্রি কিক থেকে মেসির গোল, মায়ামির রোমাঞ্চকর জয়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৩২৬ বার পঠিত
নিউজ ডেস্ক।

 

দূর থেকে পাওয়া এক ফ্রি কিক থেকে গোল করে আবারও আলোচনায় লিওনেল মেসি। খুব জোরালো শট না হলেও প্রতিপক্ষের ডিফ্লেকশনে বল জালে জড়ায়। সেই গোলেই ম্যাচে ফেরে ইন্টার মায়ামি, পরে নাটকীয় লড়াইয়ে জয়ও তুলে নেয় তারা।

মেজর লিগ সকারে নিউ ইয়র্ক সিটির মাঠে ৩-২ ব্যবধানে জিতেছে মায়ামি।

দলের হয়ে গোল করেছেন গন্সালো লুহান, লিওনেল মেসি ও মিকায়েল দোস সান্তোস।ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। তৃতীয় মিনিটে গন্সালো লুহানের গোলে লিড নেয় তারা। ২৪ বছর বয়সী এই ডিফেন্ডারের ক্যারিয়ারে এটি প্রথম গোল।

১৭তম মিনিটে সমতায় ফেরে নিউ ইয়র্ক সিটি। আর্জেন্টাইন মিডফিল্ডার ফের্নান্দেস মের্কাউ দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন।দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় স্বাগতিকরা। ৫৯তম মিনিটে মাক্সি মোরালেসের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন উইঙ্গার আগুস্তিন ওহেদা।

তবে এক মিনিটের মধ্যেই ম্যাচে ফেরে মায়ামি। বক্সের বাইরে ফাউল থেকে পাওয়া ফ্রি কিকটি নেন মেসি। তার নেওয়া নিচু শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক বদলে জালে জড়ায়। এই গোলের মাধ্যমে ক্যারিয়ারের ৯০১তম গোল করেন আর্জেন্টাইন মহাতারকা।এই ম্যাচে হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন মেসি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT