1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত। কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান। শ্যামনগরে দলিত নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান। পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত। কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন। নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ জেলা পর্যায়ে কেশবপুর উপজেলার গৌরবোজ্জ্বল সাফল্য। কয়রায় মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন । কেশবপুরে ইটের রাস্তায় ৫০ গজের মধ্যে তিনটি স্পিড ব্রেকার: প্রায়ই ঘটছে দূর্ঘটনা। কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি জুলমাত ও বিদ্যোৎসাহী নুরুজ্জামান। কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুদের জন্য সুপেয় পানির দাবীতে মানববন্ধন।

রংপুর বিভাগ জুড়ে চলছে গনটিকাদান কর্মসূচি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২২৫ বার পঠিত

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সারাদেশের ন্যায় গনটিকাদান কর্মসূচি চলছে রংপুর বিভাগ জুড়ে। সকাল থেকেই কর্মসূচিতে সাড়া দিয়ে টিকাদান কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। চলবে বিকাল ৩টা পর্যন্ত। ক্যােপেইন চললেও মানুষের অনেক আগ্রহ থাকায় নির্ধারিত সময়ের টিকাদানের লক্ষ্য পূরণ হয়ে যাবে, বলছেন বিভাগের শীর্ষ কর্মকর্তারা।

শনিবার(৭,আগষ্ট) রংপুর বিভাগের আট জেলায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ১হাজার ৯৭০টি কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়েছে। আর এই গণটিকাদান কার্যক্রমের প্রথম দিন শনিবার রংপুর সিটি কর্পোরেশন এলাকার ৩৩টি ওয়ার্ডের ৯৯ টি কেন্দ্রে ১৯৮০০ জন কে এই টিকার আওতায় আনা হবে। এছাড়াও প্রথমদিন বাদ পড়া ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের ওয়ার্ডে টিকা দেওয়া হবে আগামী ৮ ও ৯ অগাস্ট। নগরীর বিভিন্ন টিকাদান কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে লক্ষণীয়। এই গণটিকাদান কর্মসূচি মানুষের মধ্যে একটা উৎসাহ-উদ্দীপনার তৈরি করেছে বললেন টিকা নিতে আসা সাধারন মানুষ—

তবে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানালেন, সবাই কে টিকার আওতায় আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। রংপুর পর্যাপ্ত টিকা মজুদ আছে এবং এই টিকার পাশাপাশি অন্যান্য টিকার কাজও চলমান থাকবে বলে জানালেন আবদুল ওয়াহাব ভূঞা, কমিশনার, রংপুর বিভাগ,রংপুর। মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, মেয়র,রংপুর সিটি কর্পোরেশন,রংপুর। ডাঃ মোঃ ওবারুল ইসলাম,পরিচালক প্রশাসন, স্বাস্থ্য বিভাগ,রংপুর। মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক,রংপুর।
রংপুরে শতকরা ৮০ ভাগ মানুষকে কোভিট ১৯ টিকার আওতায় আনার লক্ষে কাজ করে যাচ্ছে সরকার।

রংপুর বিভাগের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন এবং সকল ওয়ার্ডে ১হাজার ৯৭০টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT