1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। প্রাথমিক শিক্ষা পদকে শ্যামনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাবু লাল ও শ্রেষ্ঠ স্কুল খ্যাগড়াদানা। স্বাধীনতার পর কেশবপুর থানায় প্রথম নারী ওসি”র যোগদান। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সংগীতে অংকিতা প্রথম। কেশবপুরে কচুরিপানা নিধনে অর্থ সহায়তা দিলেন এমপি অধ্যাপক মোক্তার আলী। কেশবপুরে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলায় শেষের দিন ছিল ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। বিলাইছড়ি ও কেংড়াছড়িতে মৎস্যজীবিদের  চাউল বিতরণ । কয়রায় সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ  করলেন জেলা পরিষদের প্রশাসক । কয়রায় ভবতোষ হত্যা মামলায় গ্রেপ্তার -১।

কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে শেখ রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৫ মে-২৬) দুপুরে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর গ্রামে ওই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মির্জানগর গ্রামে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছিল। এতে গ্রামীণ রাস্তার ব্যাপক ক্ষতি হওয়ায় সোমবার দুপুরে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। এ সময় অবৈধভাবে মাটি কাটার দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)’ অনুযায়ী অভিযুক্ত শেখ রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন জানান, জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মির্জানগর গ্রামের বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি কেটে তা বিক্রি করা হচ্ছিল। বিশেষ করে কৃষিজমি, রাস্তার পাশ ও খালসংলগ্ন এলাকা থেকে মাটি উত্তোলনের ফলে গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছিল। ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। পাশাপাশি কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয় বলে অভিযোগ ওঠে স্থানীয়দের পক্ষ থেকে।
ছবিঃ
২৫/০৫/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT