1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
খুলনাতে অস্ত্র ও গুলির চালান সহ নারী আটক। জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল । হুমকির মুখে নওয়াপাড়া নদী বন্দর। খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার। জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩।

মাধবপুরে ৬ বছরের শিশু ধর্ষণ: ধর্ষক গ্রেফতার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ৩২৩ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ধর্ষণের অভিযুক্ত রাজমিস্ত্রি এমরান মিয়াকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর এমরান মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলে জানায় পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

ওইদিন রাতেই মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) কাইয়ুমের নেতৃত্বে একদল পুলিশ এমরান মিয়াকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, সোমবার মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দুর্গানগর গ্রামের ৬ বছরের শিশুকন্যাকে উপজেলার আফজলপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রাজমিস্ত্রি এমরান মিয়া বাড়ির পাশে টমেটো জমিতে নিয়ে যায়। সেখানে নিয়ে সেই শিশুকে ফুসলিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুর পিতা মাধবপুর থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের একটি গ্রামে ৬ বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় তার পিতা মামলার দায়ের করেন। এর প্রেক্ষিতে ধর্ষণের অভিযুক্ত এমরান মিয়াকে গ্রেপ্তার করা হয়। এমরান মিয়া ওই শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। বর্তমানে শিশুটি তার বাড়িতে আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT