1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে বানবাসীদের পাশে এগিয়ে এল বৌদ্ধ ভিক্ষরা—ও। কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা। বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত । মকালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন। বিলাইছড়িতে নজরুল জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত । কেশবপুরে গাঁজা সেবনকালে আটক ২, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড। কেশবপুর হরিহর নদীতে জমে থাকা কচুরিপানা ও শ্যাওলা সেচ্ছাশ্রমে পরিষ্কার। স্বাস্থ্য মন্ত্রী কর্তৃক তালা হসপিটাল আকস্মিক পরিদর্শন । কেশবপুর এসএসসি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের নতুন কমিটি গঠন।

মাধবপুরে মাদক সম্রাট কামাল গ্রেফতার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৩৪২ বার পঠিত
পুলিশের হাতে গ্রেফতার মাদক সম্রাট কামাল মিয়া

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ মাদক ব্যবসায়ী কামাল মিয়া (৪০) কে গ্রেপ্তার করেছে।

রোববার (১ ডিসেম্বর) সকালে তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ সুরমা চা বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি উপজেলার তেলিয়াপাড়া গ্রামের ইউপি সদস্য বাচ্চু মিয়ার ছেলে।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফা জানান, ২৪ নভেম্বর সকালে তেলিয়াপাড়া রেল গেইটে ৪০০ বোতল ফেনসিডিল সহ প্রাইভেট কার আটকের সময় কামাল মিয়া পালিয়ে যান।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক গোলাম দস্তগীর আহমেদ জানান, কামাল মিয়া এলাকার চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী। তেলিয়াপাড়া চা বাগান, সুরমা চা বাগান, সাতছড়ি সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসা করে আসছিলেন। এছাড়া কামাল বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।

গ্রেপ্তারকৃত কামাল মিয়াকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT