1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১১৫ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এইচএসসি,আলিম ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে সব মিলিয়ে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৫১ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে প্রকাশ, শ্যামনগর উপজেলায় এইচ এসসি দুটি কেন্দ্রে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ২১ জন। এর মধ্যে শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে ১৪ জন ও শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে ৭ জন। উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে ৫৭৩ জন ও শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে ৪০৮ জন।

আলিম পরীক্ষার দুটি কেন্দ্রে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ২৪ জন। এর মধ্যে নওয়াবেঁকী বিড়ালাক্ষ্মী কাদেরিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসায় ১১ জন ও শ্যামনগর কেন্দ্রিয় দারুল উলুম কামিল মাদ্রাসায় ১৩ জন। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা নওয়াবেঁকী বিড়ালাক্ষ্মী কাদেরিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসায় ১৫৬ জন ও শ্যামনগর কেন্দ্রিয় দারুল উলুম কামিল মাদ্রাসায় ২২০ জন।

এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় দুটি কেন্দ্রে অনুপস্থিত শিক্ষার্থী ৬ জন। এর মধ্যে শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ১ জন ও শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে ৫ জন। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৩০ জন ও শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে ১১০ জন।

উপজেলা এইচএসসি,আলিম ও এইচএসসি ভোকেশনাল সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১২৭ জন। এর মধ্যে মোট ছাত্র ১ হাজার ১৫৩ জন ও ছাত্রী ১ হাজার ৩৮ জন। এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা দুটি কেন্দ্রে ১ হাজার ৩৪০ জন। এর মধ্যে ছাত্র ৬৭১ জন ও ছাত্রী ৬৬৮ জন। আলিম পরীক্ষার্থীর সংখ্যা দুটি কেন্দ্রে ৪২৭ জন। এর মধ্যে ছাত্র ২৪৭ জন ও ছাত্রী ২৪৫ জন। এইচএসসি ভোকেশনাল দুটি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৬০ জন। এর মধ্যে ছাত্র ২৩৫জন ও ছাত্রী ১২৫ জন।

পরীক্ষার প্রথম দিনে কোন বহিস্কার নাই। সুষ্ঠ ও শান্তি পূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রনজিৎ বর্মন
তাং-২.৭.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT