1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

স্বাস্থ্য মন্ত্রী কর্তৃক তালা হসপিটাল আকস্মিক পরিদর্শন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মোঃ আকবর হোসেন, সাতক্ষীরা তালা সংবাদদাতা।

সাতক্ষীরা তালা উপজেলায় আকস্মিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। 

রবিবার (২৬ জুলাই) সকালে পরিদর্শনকালে ডাক্তার শাউলি নানজিবা তন্বী ২১ জুন ২০২৬  হতে ২৬ জুলাই ২০২৬ পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত থাকায়  অসন্তুষ্ট প্রকাশ করেন এবং তৎক্ষণাৎ তিনি স্বাস্থ্যের ডিজিক ঐ   চিকিৎসক কে ২৪ ঘন্টার মধ্যে অন্যত্র  বদলির নির্দেশ দেন এছাড়া গত দুই বছর আগে তালা হসপিটাল হতে ৯ টি এসি  আউটডোর  চুরির কারণে দায়িত্ব অবহেলার অপরাধে নৈশা প্রহরী মোস্তফা কে বরখাস্তের নির্দেশ দেন। তিনি হসপিটালে সমস্ত জায়গা পরিদর্শন করেন, পরিদর্শনকালে তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশক্রমে অতি দ্রুত তালা হসপিটালকে ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীত করা হবে, তালা হসপিটালে ৪৬জন ডাক্তারের পরিবর্তে আছে মাত্র ১৬ জন, ক্লিনার নাই, কোন বিশেষজ্ঞ ডাক্তার নাই সাংবাদিদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান অতি দ্রুত সকল সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।  

সাংবাদিকদের তিনি আরো জানান, বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণের কাজ দ্রুত শুরু হবে এবং শিগগিরই মাটি পরীক্ষার কাজ শুরু করা হবে। তিনি আরও বলেন, হাসপাতালটিতে ৭-৮ তলাবিশিষ্ট আধুনিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, মাতৃদুগ্ধ কর্নার ও ট্রমা সেন্টার স্থাপন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মিজানুর রহমান, তালা উপজেলা নিবার্হী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, তালা থানার ওসি তদন্ত মো; সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের অধ্যক্ষ সেক শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,ধানদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, অর্থোপেডিক ডাঃ জোতির্ময়, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফয়সাল সর্দার, ডাঃ খালিদ হাসান নয়ন, ডাঃ আলতাফ, ডাঃ মোলহলেচুর রহমান, ডাঃ সিরাজুল ইসলাম, ডাঃ ইনউনুস উজ্জ্বমান খান সহ নার্সিং ইনচার্জ মাহমুদা খাতুন, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, তালা প্রেসক্লাবে সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক জোয়ারদার, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, সৈয়দ আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT