1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি::- বিলাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে  পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা (পিআরএলসি) প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা  হিল ফ্লাওয়ার এর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন-এর সভাপতিত্বে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।প্রকল্পের সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুরজিত দত্ত, থানা অফিসার ইনচার্জ মোঃ ওসমান গনি,   বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ানসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, প্রকল্পের সদস্য সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়ন, অপুষ্টি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বিভিন্ন সরকারি দপ্তর ও প্রকল্পের সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পুষ্টিসেবা সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT