1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
খুলনাতে অস্ত্র ও গুলির চালান সহ নারী আটক। জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল । হুমকির মুখে নওয়াপাড়া নদী বন্দর। খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার। জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩।

বেজোসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী হলেন আর্নল্ড

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৬৩ বার পঠিত

একদিনেই অ্যামাজনের শেয়ারের ৭ দশমিক ৬ শতাংশ দরপতনের পর ফরাসি বিলাসবহুল পণ্যের প্রতিষ্ঠান মোয়েট হেনেসি লুই ভিটনের মালিক বার্নার্ড আর্নল্ডের কাছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা হারিয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

শুক্রবার অ্যামাজনের শেয়ারে ব্যাপক দরপতনে বেজোসের সম্পদ কমে যায় ১ হাজার ৯০০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের হিসাব অনুযায়ী, বেজোসের ১৯২.৪ বিলিয়নের বিপরীতে আর্নল্ডের সম্পদ এখন ১৯৪.৭ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের আরেক বিখ্যাত ম্যাগাজিন ফরচুন এই খবর জানিয়ে লিখেছে, একদিনে অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস যে সম্পদ হারিয়েছেন তা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার চলতি ২০২১ অর্থবছরের মোট বাজেটের ৫৮ শতাংশের সমান।

ফরচুন আরও লিখেছে, সাম্প্রতিক সময়ে ব্যবসার চেয়ে মহাকাশ যাত্রায় যেন আগ্রহ বেশি বেজোসের। গত মে মাসের শেষ থেকেই এই দুই ধনকুবেরের মধ্যে বিশ্বের শীর্ষ ধনী হওয়ার হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। অবশেষে বেজোসকে টপকে শীর্ষ ধনী হলেন আর্নল্ড।

শুক্রবার শেয়ারবাজারে আর্নল্ডের কোম্পানির শেয়ারের ১ দশমিক ৪ শতাংশ দরপতনে ২৯০ কোটি ডলার হারান। কিন্তু সপ্তাহ শেষে তার সম্পদের যে পরিমাণ ছিল; তা বেজোসের চেয়ে ৫০ কোটি ডলার বেশি। এভাবেই বেজোসকে টপকে শীর্ষ ধনীর স্থান দখল করেন আর্নল্ড।

আর্নল্ড তার কোম্পানির ৪৭ শতাংশ শেয়ারের মালিক। যার বাজারমূল্য ৪০ হাজার কোটি ডলারের বেশি। আর্নল্ড প্রতিষ্ঠিত এমএইচএলভি মালিকানাধীন কোম্পানিগুলো হলো লুই ভিটন, মোয়েট অ্যান্ড চ্যান্ডন, ক্রিশ্চিয়ান ডিওর এবং টিফানি অ্যান্ড কোম্পানি।

এদিকে, অ্যামাজনের শেয়ারের ব্যাপক দরপতনের কারণে জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেনজি স্কটও ধাক্কা খেয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৫৬ বিলিয়ন ডলার। শুক্রবারের দরপতনে ৪.৬ বিলিয়ন ডলার খুইয়ে অবস্থান হারিয়ে তিনি এখন বিশ্বের ২২তম ধনী।

ফোর্বস অবশ্য বলছে, শেয়ারবাজারে দরপতন হলেও অ্যামাজন দ্বিতীয় প্রান্তিকে ১১ হাজার ৩০০ কোটি ডলারের ব্যবসা করেছে; যা গত বছরের তুলনায় ২৭ শতাংশ বেশি। তবে বিপত্তি হয়েছে অন্যভাবে। কারণ এ বছরের প্রথম প্রান্তিকে তাদের প্রবৃদ্ধি ছিল ৪৪ শতাংশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT