1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত। কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান। শ্যামনগরে দলিত নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান। পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত। কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন। নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ জেলা পর্যায়ে কেশবপুর উপজেলার গৌরবোজ্জ্বল সাফল্য। কয়রায় মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন । কেশবপুরে ইটের রাস্তায় ৫০ গজের মধ্যে তিনটি স্পিড ব্রেকার: প্রায়ই ঘটছে দূর্ঘটনা। কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি জুলমাত ও বিদ্যোৎসাহী নুরুজ্জামান। কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুদের জন্য সুপেয় পানির দাবীতে মানববন্ধন।

বিশ্বনাথের খাজাঞ্চীতে ইউপি নির্বাচনে নৌকার সমর্থনে ছাত্রলীগের মিছিল ও জনসভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৬৩ বার পঠিত

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার।

ষষ্ঠ ধাপের অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরশ আলী গনি ‘নৌকা’ প্রতিকের সমর্থনে মিছিল ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও সাবেক এপিপি আলহাজ্ব অ্যাডভোকেট মুজিবুর রহমানের সার্বিক সহযোগীতায় রাজাগঞ্জ বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছাত্রলীগ আয়োজিত মিছিল ও জনসভায় যোগদানের জন্য ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে সভাস্থলে যোগ দেয়। এসময় ভোটার ও সমর্থনকারীদের নৌকা নৌকা স্লোগানে মুখরিত হয়ে উঠে গোঠা ইউনিয়ন।

নির্বাচনী সভায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আরশ আলী বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা খাজাঞ্চীবাসীর প্রতীক। আমি কেবলমাত্র আপনাদের সেবক হয়ে নৌকা প্রতীক নিয়ে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে এসেছি। আমাদের ইউনিয়নের উন্নয়নের স্বার্থে নৌকার বিজয় সুনিশ্চিত আপনারা করবেন। আর আমি কথা দিচ্ছি আমাকে একবার সুযোগ দিলে খাজাঞ্চিবাসীর সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো। তাছাড়া আমি নির্বাচিত হলে আমার পাওনা ভাতার টাকাটাও ইউনিয়নের গরীবদের মাঝে বিলিয়ে দিব।

খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর দে ঝুলনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, কার্যনির্বাহী সদস্য কবির হোসেন কুব্বার, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট।
সভায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা আব্দুল কাইয়ুম ও স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি শাহ মুজিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগ নেতা রঞ্জিত দাশ রঞ্জু, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান, ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিপন দাশ, সাধারণ সম্পাদক টিটন পাল টিটু, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শেখ মুন্না, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান রিপন, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি গিয়াস আহমদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT