1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুরের কৃষক-গৃহিনীর কন্যা রুপা শিক্ষক হতে চাই। কয়রার শাহানা ফেরদৌসী পেয়েছে গোল্ডেন প্লাস পেয়েছে  ভবিষ্যতে ডাক্তার হতে চায় । মণিরামপুরের ফারদিন শাহরিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। কেশবপুরে খাদ্য সংকটে ঐতিহ্যবাহী বিরল প্রজাতির কালোমুখো হনুমান। খুলনা মহানগরীতে নারী গুলিবিদ্ধ। তালায় আলাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি  শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠিত । বিলাইছড়িতে জিপিএ  ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %। ডুমুরিয়ায় ব্র্যাকের আয়োজনে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত। কেশবপুর এনপিএস-এর সভাপতি মুকুলের অসুস্থতার জন্য দোয়া প্রার্থনা। স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছাতে কেশবপুরে ট্রাস্ট হেলথ্ সেন্টারের উদ্বোধন।

নবীগঞ্জে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১২ টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২১৭ বার পঠিত

স্বপন রবি দাশ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ

 

দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই ক্রমশ হারে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা কিন্তু স্বাস্থ্যবিধি মানার বালাই নেই সাধারণ মানুষের মধ্যে। এ অবস্থায় করোনা সংক্রমন রোধের লক্ষে দেশে লকডাউন জারি করেছে সরকার। এবার ও সারাদেশের ন্যায় নবীগঞ্জে কঠোর লকডাউনে নবীগঞ্জ উপজেলায় সরকারি বিধি নিষেধ কার্যকর করতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর টহল রয়েছে। এ সময় সরকারি বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও মাস্ক পরিধান না করায় অর্থদন্ড- করা হয়েছে। আজ সোমবার (৩রা আগষ্ট) সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে একদল সেনা সদস্য সহযোগিতা করেন। নবীগঞ্জ পৌর এলাকার,ইমামবাড়ি, বাংলাবাজার, আউশকান্দী, সৈয়দপুর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকার নির্ধারিত কঠোর বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা, অকারণে বাইরে ঘুরাফেরা করা এবং মাস্ক না পড়াসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮,২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১২টি মামলা ১৪ হাজার টাকা জরিমানা করেন।

 

তথ্যটি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার উত্তম কুমার দাশ অভিযান নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT