1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়। কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন। কেশবপুরে সর্পদংশন সচেতনতা দিবস পালিত। কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান। কেশবপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১১ নেতাকর্মী গ্রেপ্তার। কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার। জনতার কল্যাণেই রাজনীতি, নামাজগ্রাম দুর্গাপুরে নতুন সমাজ গড়ার প্রত্যয় ইমদাদের ‘মানুষের ভাগ্যোন্নয়ন ও নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।’ হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে ৯ মার্ডার মামলার আসামী জনাব আলী কলেজ ছাত্রলীগ সভাপতি ও কৃষকলীগ নেতা সহ গ্রেফতার ২জন।

তজুমদ্দিনে করোনা আক্রান্তদের সেবা দিতে নেই কোন সরঞ্জামাদি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ২৬৫ বার পঠিত

 

রায়হান কাজি,তজুমদ্দিন প্রতিনিধি ॥ ভোলার তজুমদ্দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের সেবা দিতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক প্রস্তুত রাখা হয়েছে পাঁচশয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট।

 

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা দিতে ডাক্তারদের জন্য নেই পার্সনাল প্রটেকশন ইকুপমেন্ট (পি.পি.ই) পোষাক। ফলে এ উপজেলার সাধারণ মানুষের পাশাপাশি ডাক্তাররাও রয়েছেন করোনা আতঙ্কের মধ্যে।
হাসপাতাল সুত্রে জানা যায়, নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) যেহেতু আমাদের দেশীয় রোগ নয়। এটি বিদেশ থেকে আসা ব্যক্তিদের থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। সেহেতু গতকাল ২০মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে তজুমদ্দিনে আসা ১২৫ জন বিদেশীর মধ্যে মাত্র ৩২ জনকে সনাক্ত করতে পেরেছেন উপজেলা স্বাস্থ্যবিভাগ।

 

বাকিরা কোথায় আছেন তাদের সম্পর্কে কোন তথ্য নেই উপজেলা স্বাস্থ্য বিভাগের কাছে। সনাক্ত করা ৩২ জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক সাধারণ মানুষকে করোনা সম্পর্কে সচেতন করার লক্ষে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ কবির সোহেল বলেন, যেহেতু নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব দেশব্যাপী ছড়িয়ে পড়ছে তাই আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হতে হবে।

আমাদের হাসপাতালে পার্সনাল প্রটেকশন ইকুপমেন্ট (পি.পি.ই) না থাকলেও আমরা জীবনের ঝুকি নিয়ে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, সাধারণ সর্দি, কাশি, গলাব্যথা,জ্বর, শরীর ব্যথা, হাঁচি ইত্যাদি উপসর্গ যদি হয় তাহলে হাসপাতালে না এসে বাড়িতে বসে হাসপাতালের সরকারী ০১৭৩০৩২৪৪২২ নম্বরে যোগাযোগ করলে তারা প্রয়োজনীয় চিকিৎসা দিবেন বলেও জানান।

এছাড়া বিভিন্ন দেশ থেকে তজুমদ্দিনে আসা ১২৫ জন বিদেশীর মধ্যে মাত্র ৩২ জনকে সনাক্ত করতে পেরেছেন উপজেলা স্বাস্থ্যবিভাগ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT