1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। প্রাথমিক শিক্ষা পদকে শ্যামনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাবু লাল ও শ্রেষ্ঠ স্কুল খ্যাগড়াদানা। স্বাধীনতার পর কেশবপুর থানায় প্রথম নারী ওসি”র যোগদান। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সংগীতে অংকিতা প্রথম। কেশবপুরে কচুরিপানা নিধনে অর্থ সহায়তা দিলেন এমপি অধ্যাপক মোক্তার আলী। কেশবপুরে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলায় শেষের দিন ছিল ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। বিলাইছড়ি ও কেংড়াছড়িতে মৎস্যজীবিদের  চাউল বিতরণ । কয়রায় সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ  করলেন জেলা পরিষদের প্রশাসক । কয়রায় ভবতোষ হত্যা মামলায় গ্রেপ্তার -১।

চাটখিলে ব্যবসায়ীকে হত্যার চেষ্টাকারী পালিয়ে থাকা সেই সামু অবশেষে গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১৮৮ বার পঠিত

স্টাফ রিপোর্টোরঃ

চাটখিলে ব্যবসায়ীকে হত্যার চেষ্টাকারী দীর্ঘদিন পালিয়ে থাকা আসামি সেই সামু অবশেষে গ্রেফতার।

চাটখিল উপজেলার সোমপাড়া বাজারের ব্যবসায়ী রিয়াদ হোসেনকে হত্যার চেষ্টাকারী পলাতক আসামী কুখ্যাত সামছুল আলম সামুকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

সোমপাড়ার রাত ১০ টার দিকে উপজেলার পুরুষোত্তমপুর থেকে তাকে আটক করে চাটখিল থানার উপ-পরিদর্শক রমজান আলী।
উল্লেখ্য যে ২০২০ সালের ২৮ ডিসেম্বর কুখ্যাত সামু সোমপাড়া বাজারের ব্যবসায়ী রিয়াদ হোসেনকে হত্যার উদ্যেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করে। এই ঘটনায় ওই সময়ে সোমপাড়া বাজার সহ চাটখিলের বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরী হয়। চাটখিল উপজেলা সদরে সামুর গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করে ব্যবসায়ী ও সাধারন জনতা। কিন্তু দীর্ঘ দিনেও তাকে আটক করতে পারেনি পুলিশ।

এ দিকে সামুর গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ী রিয়াদ হোসেন। তিনি তার উপযুক্ত ও দৃষ্টান্তমমূলক শাস্তি দাবি করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT