1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি, সিটের অভাবে চিকিৎসা নিতে হচ্ছে বারান্দায়। কেশবপুরে জলাবদ্ধতায় পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। খুলনার কয়রায় নিখোঁজ হওয়ার ৭দিন পরেও সন্ধান মেলেনি ৯ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রের । শ্যামনগরে লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ। বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে গোলবারের লাইনের বরাবর ওয়াশব্লক নির্মাণে খেলোয়াড় ও জনমনে অসন্তোষ । কেশবপুরে সমাধানের ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে ব্র্যাকের আয়োজনে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। বিলাইছড়িতে ধর্মীয় গুরুদের সঙ্গে মত বিনিময় করলেন ইউএনও — হাসনাত জাহান খান । শ্যামনগরে সুন্দরবন বিষয়ে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন।

একটি নিরব যুদ্ধ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩২ বার পঠিত

জি, এম শাওন ।

আমি যুদ্ধ দেখেছি দেশ থেকে দেশ,

বিশ্বের সাথে বিশ্ব।

আমি শুনেছি লক্ষ্য মানবের আত্মচিৎকার,

আমি দেখেছি সর্বহারা সেই নিঃস্ব ।

আমি দেখেছি দানবের ,

আকাশ কাঁপানো বর্ষণ ।

আমি শুনেছি বুলেট বোমার ,

বিরামহীন গর্জন ।

আমি দেখেছি অর্থের সাথে অর্থের ,

ক্ষমতার সাথে ক্ষমতার লড়াই।

আমি দেখেছি মানবের হিংস্রতা,

দেখছি অহংকারের বড়াই।

আমি শুনেছি আহতের আকুতি,

পেয়েছি পঁচা লাশের গন্ধ।

আমি দেখেছি যুদ্ধের পর যুদ্ধ,

এখনও হয় নি বন্ধ।

কিন্তু আমি কখনও দেখেনি,

এমন নিরব যুদ্ধ

সারা বিশ্ব আজ কম্পিত,

ক্ষমতা আজ বাকরুদ্ধ।

আজ নেই ক্ষমতার দাপট,

নেই মারণাস্ত্রের ভয়াল ত্রাস,

বিশ্বময় আজ বিশ্বযুদ্ধ ,

করোনার করাল গ্রাস।

মানবের মাঝে আজ জেগেছে মানবতা,

বাড়িয়েছে বন্ধুত্বের হাত।

তবুও কাছের বন্ধু আজ দূরে ,

বেড়ে গেছে তফাত ।

বিশ্ব বাণিজ্য আজ স্থবির ,

ঘুরছেনা অর্থনীতির চাকা ।

মানুষ গুলো আজ গৃহবন্দী

প্রকৃতি আজ ফাঁকা ।

নেই বুলেট, বোমা ,

তবুও মানুষের বাঁচার আকুতি

পড়ছে লাশের পর লাশ,

এ যেন একবিংশ শতাব্দীর নিয়তি।

থামছেনা মৃত্যুর মিছিল,

বিশ্বের দ্বারে আজ বিশ্ব ।

বিশ্বজুড়ে চলছে নিরব যুদ্ধ ,

মানুষগুলো আজ নিঃস্ব ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT