1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৫ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

তরুণদের সুস্থ বিনোদন, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে যশোরের কেশবপুরে যাত্রা শুরু করেছে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে অস্থায়ী কার্যালয়ে দীর্ঘ আলাপ-আলোচনার পর সর্বসম্মতিক্রমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে নজরুল ইসলাম, সহ-সভাপতি হারুন অর-রশীদ ও আলমগীর হোসেন আলম, সাধারণ সম্পাদক রায়হান রনি এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব দায়িত্ব পেয়েছেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া রিয়াদ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আল মামুন, সহ-দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক ইমান আলী, সহ-প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জাকারিয়া, সহ-ক্রীড়া সম্পাদক এনামুল কবির এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ইয়াকুব আলী রিফাত নির্বাচিত হয়েছেন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোস্তাফিজুর রহমান মিন্টু, পারভেজ, মাসুদ, আরাফাত, শিমুল হোসেন, মফিজুর রহমান, ইসমাইল হোসেন, নিশাত, তানজিম, ইমরান হোসেন, তবিবুর রহমান, নাইম হাসান, তাহিম, হেলাল, সাকিব হাসান, ইব্রাহিম হাসান বাপ্পি, তবিবুর রহমান, মুন্না হোসেন, আব্দুল্লাহ, তাজিম ও রিয়াদ হাসান।
ক্লাবটির উপদেষ্টা হিসেবে রয়েছেন শহিদুজ্জামান শহীদ, মাহাবুব রহমান, নিজাম উদ্দিন, মাস্টার আতিয়ার রহমান ও আব্দুল সাত্তার।
ক্লাবের উদ্যোক্তারা জানান, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করাই তাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করবে বলে বেলকাটি তারুণ্য ক্লাবের সদস্যবর্গরা অঙ্গিকারবদ্ধ হয়েছেন।
ছবিঃ
০৪/০৯/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT