1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়। বিলাইছড়িতে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত। সদ্য খননকৃত হরিহর নদের পাড় ধ্বসে মণিরামপুর ফাজিল মাদ্রাসার বহুতল ভবনে ফাঁটল। কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ।

চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের চৌগাছায় ‘সাহিত্য সমাহার’-এর উদ্যোগে মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। চৌগাছা পাবলিক লাইব্রেরির রিডিং রুমে এই প্রাণবন্ত সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর-২৬ তারিখ) বিকেলে কবি ও প্রভাষক শামীম হোসেন-এর সভাপতিত্বে এবং সাহিত্য সমাহারের প্রতিষ্ঠাতা কবি আবু রাসেল-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি সেলিম রেজা সেলিম, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মাসিক চকখড়ির প্রকাশক এবং দৈনিক রানার এর সম্পাদক কবি মামুন আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন শেখ মাফিজুল ইসলাম, কবি শাহিদুর রহমান এবং কবি জাহিদ আক্কাস।
সাহিত্য সমাহারের এই আসরে কবিদের প্রাণবন্ত আড্ডায় সমকালীন সাহিত্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় আরও অংশ গ্রহণ করেন, কবি ও নাট্যকার জাফর ইকবাল রিপন, কবি ও সাংবাদিক হাসান মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক এম আহম্মদ আলী, কবি মুন্সী সাগর, কবি শাহিন মাহবুব, কবি আনিসুর রহমান এবং কবি আসাদুজ্জামান বর্ণচাষী।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কবি আজিজুর রহমান শিমুল, কবি ইলা-দেওয়ান, কবি কামরুল ইসলাম, কবি আবুজার হুমাইন এবং সাংবাদিক টিপু সুলতানসহ স্থানীয় সুধীজন।
সাহিত্য আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত কবি ও সাহিত্যিকগণ নিজ নিজ স্বরচিত কবিতা পাঠ করে শোনান। বক্তারা এ ধরনের সাহিত্য আসর নিয়মিত আয়োজনের মাধ্যমে সাহিত্য চর্চাকে আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন। প্রানবন্ত অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।
ছবিঃ
২৫/০৯/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT