1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়। বিলাইছড়িতে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত। সদ্য খননকৃত হরিহর নদের পাড় ধ্বসে মণিরামপুর ফাজিল মাদ্রাসার বহুতল ভবনে ফাঁটল। কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ।

কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি ।

কেশবপুর খেলাঘর আসরের সম্মেলন প্রস্তুতি কমিটির কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী সম্মেলনকে সফল করার লক্ষ্যে ওই কর্মিসভা অনুষ্ঠিত হয়।
শণিবার (২৬ সেপ্টেম্বর-২৬) সকালে কেশবপুর উপজেলা খেলাঘর সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে কেশবপুর খেলাঘর কার্যালয়ে খেলাঘরের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য ও খেলাঘর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল মজিদ বড়ভাই-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও খেলাঘর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এস,এম রবিউল আলম-এর সঞ্চালনায় শিশু সাহিত্যিক আক্তার হোসেন-এর মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির উপদেষ্টা ও রাজনগর-বাকাবর্ষি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার কুণ্ডু, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক ও কেশবপুর পৌর কারিগরী ও বানিজ্য কলেজের অধ্যক্ষ অসীম কুমার ঘোষ, যুগ্ম-আহবায়ক গড়ভাঙ্গা মনোজ খেলাঘর আসরের সভাপতি ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদয়ালয়ের ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এবং সাংবাদিক কৃষ্ণ পদ দাস, নারায়নপুর মাঃ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আব্দুল আহাদ, মধু খেলাঘর আসরের সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল জব্বার, সম্মেলম প্রস্তুত কমিটির সদস্য ও পাঁজিয়া পুরবী খেলাঘর আসরের সহ-সভাপতি মানব মন্ডল, মঙ্গলকোট রঙ্গন খেলাঘর আসরের সদস্য অরূপ ব্রহ্ম, মঙ্গলকোট রঙ মহল নাট্য সংস্থা (RNS)-এর সাধারণ সম্পাদক ও মঙ্গলকোট রঙ্গন খেলাঘর আসরের সদস্য জালাল উদ্দীন সরদার, সিনিয়র সাংবাদিক পরেশ চন্দ্র দেবনাথ প্রমূখ। অনুষ্ঠানে শিশু শিক্ষার্থী মুনতাহা তৌফিক, আক্তার উজ্জামানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সম্মেলনটি সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের কাছে খেলাঘরের সভাপতি ও খেলাঘর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল মজিদ বড়ভাই অনুরোধে জানান।
ছবিঃ
২৬/০৯/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT