1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা। বিদ্যানন্দকাটি গ্রামের সমাজ সেবক নিমাই কৃষ্ণ ঘোষ আর নেই। কেশবপুর মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান। খুলনায় পরিবেশ অধিদপ্তরের অ২ হাজার ৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময়। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ক্যাম্পেল হাঁস ও মুরগীর বাচ্চাসহ শিক্ষা সহায়তার জন্য অর্থ বিতরণ। উপকূলের শ্যামনগরে নারীদের মাঝে লবন সহিষ্ণু গাছ বিতরণ। মুক্তাগাছায় কিশোরীদের আত্মকর্মসংস্থানে ব্র্যাক। যশোরে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ।

উত্তাল উত্তরা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
  • ৩০৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার : সকাল দশটা বিশ মিনিট। ঢাকার অন্যতম ব্যস্ত সড়ক বিমানবন্দর রোড; তওহিদী জনতার নারায়ে তাকবির আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত কল্লোলিত। ক্ষণে ক্ষণে স্লোগানের গতি বেড়ে চলছে। শব্দের বিকটতায় আকাশ বাতাস কম্পমান। সড়কের চারদিকে অট্টলিকাগুলোতে ধ্বনির প্রতিধ্বনি উঠছে।

মুহূর্তে জনসমদ্রে পরিণত হলো বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত আড়ায় কিলোমিটার সড়ক। কিসের দাবিতে এই উত্তাল উত্তরার রাজপথ? গত পহেলা ডিসেম্বর টংঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থী ওয়াসিফ মাসুদ নাসিম গং কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে উত্তরার তাবলীগের সাথি ও আলেমসমাজ এই বিক্ষোভ মিছিল করেছেন।

বিক্ষোভ মিছিলে উত্তরা সকল তাবলীগের সাথী ও আলেমগণ উপস্থিত ছিলেন। সাথে উপস্থিত ছিলেন আল্লামা আজিমুদ্দীন, আল্লামা রুহুল আমিন খান ওজানবী, মুফতি কেফায়তুল্লাহ আজহারী, মাওলানা আনিসুর রহমান, মুফতি শহিদুল্লাহ, মাওলানা নুরুল ইসলাম, মুফতি নেয়ামতুল্লাহ আমিন, মুফতি মুহিউদ্দীন মাসুম, মাওলানা সাব্বির আহমদ, মাওলানা আব্দুল কাদের, মুফতি ওয়াহিদুল আলমসহ আরো অন্যান্য আলেমওলামা নেতৃবৃন্দ। পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল সফল করতে নির্ধারিত সময়ের পূর্বেই তাওহিদী জনতা জড়ো হতে থাকে বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুরের বিভিন্ন পয়েন্টে। সকাল দশটায় সকল পয়েন্টের মিছিল এক সাথে মিলিত হয়েছে মহাসড়ক প্রদক্ষিণ করে। এই সময় মিছিলকারীরা টংঙ্গী ময়দানে মামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেয়।

প্রশাসনের কাছে ওইদিনের হামলার কারণ চেয়েও স্লোগান চলে। স্লোগানগুলো ছিলো- সাদপন্থী ওয়াসিফ নাসিম মাসুদের বিচার চাই, বিচার চাই বিচার চাই, আলেমদের উপর হামলা কেন প্রশাসন জবাব দে ইত্যাদি। সবশেষে আব্দুল্লাহপুর পয়েন্টে সবাই জমা হয়। মুফতি নেয়ামতুল্লাহ আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আল্লামা রুহুল আমিন খান ওজানবী, আল্লামা আজিমুদ্দীন, মুফতি কেফায়তুল্লাহ আযহারি, মাওলানা আনিসুর রহমান। মাওলানা মুফতি ওয়াহিদুল আলম, সর্বস্তরের আলেমদের পক্ষ থেকে কর্মসূচি ষোঘণা করেন মুফতি জহির ইবনে মুসলিম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT