1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

বিদ্যানন্দকাটি গ্রামের সমাজ সেবক নিমাই কৃষ্ণ ঘোষ আর নেই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮৯ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, বিদ্যানন্দকাটি-মঙ্গলকোট সর্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির দীর্ঘদিনের সভাপতি ও সমাজ সেবক নিমাই কৃষ্ণ ঘোষ (৭২) আর নেই।
মঙ্গলবার (২৩ জুন-২৬) রাত ৯:০০ টায় অসুস্থতাজনিত কারণে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। তার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে আছে। বুধবার সকাল ১০ টায় বিদ্যানন্দকাটি মহাশ্মশানে শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদালাপী ও সমাজ সেবক নিমাই কৃষ্ণ ঘোষ-এর প্রয়াণে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারই উদ্যোগ ও অক্লান্ত পরিশ্রমে বিদ্যানন্দকাটি-মঙ্গলকোট সর্বজনীন দুর্গা মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। তার অবদান সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
হাস্যোজ্জ্বল ও আলোকিত ব্যক্তির মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ওয়ার্ড ইউপি সদস্য নেয়ামত আলী, কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নন্দদুলাল বসু, বিশিষ্ট দাতা ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন, হৃদরোগ ও বাতজ্বর বিশেষজ্ঞ, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র রায়, বিশিষ্ট সমাজসেবক তপন কুমার ব্রহ্ম, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম, কেশবপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে গৌতম রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার ব্রহ্ম, সিনিয়র সাংবাদিক কবি ইব্রাহিম রেজা, সিনিয়র সাংবাদিক পরেশ চন্দ্র দেবনাথ, বিএনপি নেতা জালাল উদ্দীন সরদার, ইঞ্জিনিয়ার নয়ন ঘোষ, মঙ্গলকোট বাজার উন্নয়ন কমিটির সভাপতি ডাঃ জুলফিকার আলি প্রমূখ।
ছবিঃ
২৪/০৬/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT