1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

কেশবপুরে গবাদি প্রাণি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১১৪ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

কেশবপুরে গবাদি প্রাণি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচি, সাগরদাঁড়ি শাখার আয়োজনে প্রশিক্ষণে ১২০ জন প্রান্তিক খামারি অংশগ্রহণ করেন।
বুধবার (৩ জুন-২৬) ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে যশোর-১ অঞ্চলের কেশবপুর এলাকার সাগরদাঁড়ি শাখার ওই খামারিদের প্রশিক্ষণ প্রদান করা হয়। একই সাথে অ্যানথ্রাক্স টিকাদান কার্যক্রম পরিচালনা এবং কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, ব্র্যাকের সিনিয়র রিজিওনাল ম্যানেজার ভৈরব বিশ্বাস, এলাকা ব্যবস্থাপক উজ্জ্বল হোসেন এবং শাখা ব্যবস্থাপক নিজাম উদ্দিন। কার্যক্রমটির সার্বিক তত্ত¡াবধান করেন এক্সটেনশন অফিসার উজ্জ্বল কুমার দাস। এ ছাড়াও উপজেলা প্রাণিসম্পদ অফিসের এলএসপি সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশিক্ষণে গবাদি প্রাণির রোগ প্রতিরোধ, সঠিক পরিচর্যা নিশ্চিত করা, অ্যানথ্রাক্সসহ সংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
চবিঃ
০৫/০৬/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT