
মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মণিররমপুরে ব্র্যাক মাইক্রোফাইনান্স প্রোগ্রামের উদ্যোগে গ্রামিন অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে তৃণমুল তরুনীদের মাঝে বিনামুল্যে ৪০০ পিচ ক্যাম্পেল হাঁসের বাচ্চা ও ৪০০ পিচ বাচ্চা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ব্র্যাক সেলস প্রোগ্রামের স্বপ্ন স্মারথীর ৩৩ জন কিশোরীর মাঝে ২০ পিচ করে হাঁস ও মুরগীর বাচ্চা এবং ২২ জন কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা বাবদ ১ লক্ষ ৬৬ হাজার নগদ টাকা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন মণিরামপুর এরিয়ার ব্র্যাকের সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবী) নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শাখা ব্যবস্থাপক (দাবি) উদয়ন কুমার ঘোষ, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা ইউনিট) উজ্জ্বল দাসসহ সংশ্লিষ্ট শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গ্রামীন খামারিদের অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। হাঁস-মুরগি পাললের মাধ্যমে উপকারভোগীরা বিভিন্ন অর্থনৈতিক ও পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে সক্ষম হতে হবে। এই সহায়তা তাদের স্বাবলম্বী হওয়ারার পথে নতুন সম্ভাবনার দার উন্মোচন করবে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
নূরুল হক
মণিরামপুর, যশোর।
তারিখ-২৪/০৬/২০২৬ইং