1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

মন্দিরে মন্দিরে উদযাপিত হচ্ছে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৩২ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

কয়রার বিভিন্ন মন্দিরে মন্দিরে উদযাপিত হচ্ছে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব।

 

শ্রীকৃষ্ণের প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় বৈদিক সাহিত্যে। ঋগ্বেদে একাধিকবার শ্রী কৃষ্ণের উল্লেখ আছে। মহাভারত, বিভিন্ন পূরাণ, শ্রীমদ্ভাগবত এবং বৈষ্ণবকাব্যে কৃষ্ণের কাহিনী বর্ণত হয়েছে। তার আবির্ভাব দ্বাপর যুগে।

৫০০০ (পাঁচ হাজার) বছর পূর্বে ৩২২৮ খ্রীস্টপূর্বাব্দের ১৮ জুলাই দেবকীর গর্ভে জন্ম হয়েছিল ভগবান শ্রী কৃষ্ণের। দ্বাপর যুগের এই দিনে পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই অসুন্দর, অসুর ও দানবীয় পাশবিক শক্তিকে দমন করে মানবজাতিকে পূনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল মহাবতার রূপে।

সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিনী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয়। ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথিকে কেন্দ্র করে ভক্তরা উপবাস থেকে মন্দিরে মন্দিরে জন্মাষ্টমীতে ভগবান শ্রী কৃষ্ণের আরাধনা, পূজা-অর্চনা, গীতাযজ্ঞ, জন্মাষ্টমী মিছিল, কৃষ্ণপূজা, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ও ছাত্র ঐক্য পরিষদ, মতুয়া ভক্ত পরিষদ সহ সকল ধর্মীয় সংগঠনের সহায়তায় উপজেলা সদরে জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়ে থাকে। কিন্তু এবছর মহামারী করোনা পরিস্থিতির কারণে ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হচ্ছেনা বলে জানিয়েছেন কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দিলীপ কুমার বৈরাগী।

 

ভগবান শ্রী কৃষ্ণের বাণী ছড়িয়ে যাক সভার মাঝে, তার নির্দেশিত পথে হোক আমাদের চলার পথের পাথেয়। তার আলোয় উদ্ভাসিত হোক ভূবণ, দূর হোক জরা, ব্যাধি, হিংসা- দ্বেষ। আজকের এ-ই পূর্ণ তিথিতে ভগবানের সাথে আমাদের চিন্ময় সম্পর্ক গড়ে উঠুক, সকল সনাতনী সম্প্রদায়ের প্রার্থনা হোক মানবতার জয়গানের।

 

করা, খুলনা প্রতিনিধি

তারিখ ঃ- ৩০/০৮/২১ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT