1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

রাজশাহীতে তেলের পরিমাপে কারচুপির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ৬৫০০০হাজার টাকা জরিমানা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৩২ বার পঠিত

নয়ন ঘোষ ।

 

অদ‌্য ২৯ আগস্ট ২০২১খ্রি. তা‌রি‌খে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অ‌তি‌রিক্­ত স‌চিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক, রাজশাহী ম‌হোদয় এঁর সার্বিক সহযোগিতায় রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক জনাব মোঃ মাসুম আলী এঁর ‌নেতৃ‌ত্বে রাজশাহী মে‌ট্রোপ‌লিট‌নের বি‌ভিন্ন ফি‌লিং স্টেশ‌নে স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অ‌ভিযা‌নে ০২টি প্র‌তিষ্ঠান‌কে তে‌লের প‌রিমা‌পে কারচু‌পির দা‌য়ে প্রশাস‌নিক ব্যবস্থায় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৮ ধারায় মোট ৬৫,০০০/- জ‌রিমানা করা হয়। তদারকিকালে প্রতিষ্ঠানসমূহকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ মেনে চলতে নির্দেশনা দেয়া হয়।

অ‌ভিযা‌নে সহায়তা ক‌রেন প‌রিদর্শক(‌মে‌ট্রোল­‌জি) বিএস‌টিআই, রাজশাহী।

উক্ত অ‌ভিযা‌নে রাজশাহী মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের এক‌টি চৌকশ টিম নিরাপত্তা ও সহ‌যো‌গিতা প্রদান ক‌রে।

জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT