1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

শাজাহানপুরে চুরি হওয়া তিনটি গরু উদ্ধারসহ গ্রেফতার -২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২০২ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

 

বগুড়ার শাজাহানপুরে চুরি হয়ে যাওয়া প্রায় ২ লাখ টাকার মূল্যের ৩টি গরু উদ্ধার ও ২ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার মধ্যরাতে উপজেলার জামাদারপুকুর মোড় থেকে পালানোর সময় গরুসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার দূর্গাপুর গ্রামের মনিরুল ইসলাম ও রংপুর জেলার কোয়াতলী উপজেলার পালিচড় মৌলভীপাড়ার মুক্তার হোসেন।

 

এর আগে শনিবার রাতেই উপজেলা গোহাইল ইউনিয়ন পানিহালি গ্রামে লাজেম প্রামানিকের বাড়ির গোয়াল থেকে ১ টি বাছুর ও ২ টি লাল রংয়ের গাভী চুরি হয়।

 

শাজাহানপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, গরু চুরির ঘটনায় চার জনের নামে মামলা হয়েছে। গ্রেফতারকৃত দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। বাকী দুইজনকে গ্রেফতারে চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT