1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

চাটখিলে চোরাই মোটরসাইকেল  উদ্ধার, গ্রেফতার-২জন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৮৩ বার পঠিত

মনির হোসেন (সটাফ রিপোর্টার):

 

 

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে চোরাই মোটরসাইকেল সহ মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

 

রবিবার (২৯ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত্রে পুলিশ অভিযানে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের বানসা গ্রাম থেকে তাদের গ্রেফতার করে ।

 

 

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা (পূর্ব পাড়া) গ্রামের আনিস মোহাম্মদ জমাদার বাড়ির মফিজের ছেলে আবুল হোসেন বাবলু (৩৮) ও একই গ্রামের মেহের আলী জমদ্দার বাড়ির মৃত সোনা মিয়ার ছেলে শ্রমিকলীগ নেতা বাহার উদ্দিন (৩৬)।

 

 

 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, বানসা গ্রামের বাসিন্দা প্রিন্টার কন্টাক্টের কবির হোসেন অভিযোগ করেন, গত বুধবার  (২৫ আগস্ট) রাত ১১টা দিবাগত রাতের যে কোন এক সময়ে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের পূর্বপাড়া ফোরকানিয়া মাদ্রাসার একটি কক্ষের তার মোটরসাইকেল তালা লাগানো ছিল, তালা ভেঙ্গে তার ব্যবহৃত ওয়ালটন মোটরসাইকেল চুরি হয়ে যায়।

 

অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের তথ্য অনুসারে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

 

 

চাটখিল থানা পুলিশ ইনচার্জ কর্মকর্তা আবুল খায়ের জানান, গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশীয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT