1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

রাঙ্গামাটিতে সফল মৎস্যচাষীদের পুরষ্কার প্রদান এবং সুফল ভোগীদের মৎস্যচাষের উপকরণ বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৯৮ বার পঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি।

“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে সফল মৎস্যচাষীদের পুরষ্কার প্রদান এবং সুফল ভোগীদের মৎস্যচাষের উপকরণ বিতরণ করা হয়েছে।

 

রোববার (২৯ আগস্ট) সকালে রাঙ্গামাটির মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদী উপকেন্দ্রের মিলনায়তন কক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, পাবর্ত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ কামাল উদ্দিন, পাবর্ত্য জেলা পরিষদের মৎস্য বিষয়ক আহ্বায়ক ও সদস্য মোঃ আব্দুর রহিম।

 

এছাড়া রাঙ্গামাটি বিএফডিসির ব্যবস্থাপক নৌ কমান্ডার মোঃ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, সদর উপজেলা প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ভাইস চেয়ারম্যান দুর্গেস্বর চাকমা প্রমূখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এর আগে রাঙ্গামাটি জেলা মৎস্য অফিস কর্তৃক কাপ্তাই লেকে বিএফডিসি ঘাটে কার্প জাতীয় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে সফল মৎস্য চাষীদের পুরষ্কার প্রদান এবং সুফল ভোগীদের মৎস্যচাষের উপকরণ বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT