1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনার ১৪৫ তম জন্মদিন আজ। কেশবপুরে দলিত ও প্রান্তিক নারীদের অধিকার নিশ্চিতে স্থানীয় নেতৃবৃন্দের সাথে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত। কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা। চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান। বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা । বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার। ভেড়ামারায় প্রাইভেট হাসপাতালে মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার। সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক। ​রাজৈরে কুমার নদের ভাঙনে দিশেহারা মোঃ সুজন হোসেন বসতভিটা বিলীন। কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত।

এই ‘স্বর্গের ফুল’কে আপনারা চিনেন ইউএনও জয়া মারিয়া পেরেরা   ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৬৪ বার পঠিত

 

নাহিদ হাসান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি ।

 

নওগাঁ নিয়ামতপুরের ইউএনও জয়া মারিয়া পেরেরা বলেন,এ ‘স্বর্গের ফুল’কে আপনারা চিনেন। তার নামও জানেন। রায়হানা জান্নাত রাইসা। ভালবেসে আপনারাই ওর অসংখ্য নাম দিয়েছিলেন। সেখান থেকেই এ নামটি রেখেছিলাম। এই সে শিশু যে জন্মেছিল করোনার কঠোর বিধিনিষেধ চলাকালে যখন তার চা বিক্রেতা পিতার একমাত্র আয়ের পথ চায়ের স্টলটি সরকারি নির্দেশনা মোতাবেক বন্ধ রাখতে হয়েছিল। সে দুঃসময়ে পরিবারটিকে সহযোগিতা করার সুযোগ পেয়েছিলাম। তবে শিশুটির মুখ দেখার সুযোগ পাইনি। আপনারাও অনেকে মেসেঞ্জারে লিখেছেন শিশুটিকে দেখতে চান। আজ শনিবার সকালে শিশুটির বাড়িতে গিয়ে শিশুটির মায়া ভরা মুখখানা দেখে মন জুড়িয়ে গেল। এ সময় যারা যারা উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মোছাঃ নাদিরা বেগম, পরিবার পরিকল্পনা অফিসার জনাব সেলিম উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার জনাব আরিফুজ্জামান সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ। শিশু ও প্রসূতি মায়ের পরিচর্যার জন্য অফিসার্স ক্লাব, নিয়ামতপুর এর পক্ষ থেকে পরিবারটিকে আজ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। তার পিতার হাতে শিশুটির জন্ম নিবন্ধন সনদ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জয়া। তাদের বাড়ির আঙিনায় রোপণ করা হয়েছে একটি অর্জুন ও একটি জলপাই গাছের চারা। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান শিশুটিকে ভালবেসে নতুন জামাকাপড় উপহার দিয়েছেন। অফিসার্স ক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার এবং বলেন যারা আমি বলা মাত্র উদার মনে শিশুটির জন্য অর্থ সহযোগিতা করেছেন। সকলের দোয়া ও ভালবাসা নিয়ে বেড়ে উঠুক রাইসা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT