1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

হাসিবুর রহমান শান্ত সাভারে যুবলীগ নেতার বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণ চুরি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৯৮ বার পঠিত

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি।

 

 

সাভারের ব্যাংক কলোনিতে এক যুবলীগ নেতার বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণ ও ৭০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।

 

রোববার (২৯ আগস্ট) ভোরের দিকে পৌরসভার ব্যাংক কলোনি কলেজ রোড এলাকায় যুবলীগ নেতা এস এম জাহেরুল আহসান ফারুকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

 

এস এম জাহেরুল আহসান সাভারের ব্যাংক কলোনি এলাকার সাভার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম কামরুল আহসান সোনাহারের ছেলে।

 

এসময় ওই বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণ, ৭০ হাজার টাকা ও ২ টি এন্ড্রয়েড ফোন চুরি করে নিয়ে যাওয়া হয়।

 

ভুক্তভোগী যুবলীগ নেতা জানান, রাতে দোতলায় এক রুমে ৩ মেয়ে ও আরেক রুমে স্ত্রীসহ নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন তিনি। আনুমানিক ভোরের দিকে তার ঘরে চুরির ঘটনা ঘটে। সকালের দিকে ঘুম ভাঙ্গলে ঘরের ভেতরে সব ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পান তিনি। পরে খোঁজাখুঁজি করে ঘরের জিনিসপত্র খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।

 

এস এম জাহেরুল আহসান বলেন, আমার বাড়ির স্টিলের গেট ফুটো করে কৌশলে দরজা খুলে ঘরে ঢুকে ওয়ারড্রোব থেকে স্বর্ণ, টাকা ও মোবাইল চুরি করে নিয়ে যায়। আমি সাধারণত ফজরের নামাজের জন্য উঠি নিয়মিত। কিন্তু আজকে উঠতে পারিনি। সম্ভবত নেশাজাত কিছু নাকে শুকিয়ে গেছিলো তারা। তবে এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান তিনি।

 

সাভার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী ৮-১০ ভরি স্বর্ণ ও নগদ টাকা খোয়া যাওয়ার কথা দাবি করছেন। প্রাথমিকভাবে এটা চুরিই মনে হচ্ছে। তারপরও আমরা তদন্ত করে দেখছি। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT