1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

বাঘাইছড়িতে একেপর এক অগ্নিকাণ্ড : নেই ফায়ার সার্ভিস সেবা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৯২ বার পঠিত

মোঃমহিউদ্দিন বাঘাইছড়ি,রাঙ্গামাটি,প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ড এর কাচালং বাজারে একটি মুদি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে।

 

রবিবার রাত ০২:০০ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল,ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে দোকান মালিক রাসেল চাকমা (৪০) পিতাঃ- তেজো কুমার চাকমা, সাং- কালী মোহন পাড়া,

ডাকঃ মারিশ্যা। থানাঃ- বাঘাইছড়ি।

 

দোকান মালিক বলে: বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্র পাত হতে পারে, আমার পরিবারের একমাত্র আয়ের উৎস ছিলো দোকানটি। এ দুর্ঘটনায় আমি মানসিক ভাবে ভেঙে পরেছি। বিভিন্ন আত্মীয় স্বজন থেকে ঋণ নিয়ে দোকানটি দাড় করিয়েছিলাম, ঋণ পরিশোধ করার সামর্থটুকু পুড়ে গেলো।

 

প্রতিবেশী এক ভদ্রলোক বলে: এই বাজারে বিগত বছরগুলোতে কয়েকবার আগুন ধরেছে। জনপ্রতিনিধি ও প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই এ বিষয়ে। ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন নিয়ে নানা তাল-বাহানা’র শেষ নেই। বিগত কয়েক বছর আগে জমি নির্ণয় করা হলে, ভবন তৈরীর নেই নামগন্ধ। অতি শীগ্রই ফায়ার সার্ভিস সেবা চালু না হলে মানুষ ভোগান্তি থেকেই যাবে। মানুষের সাজানো স্বপ্ন আগুনের কাছে হেরে যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT