1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

শাজাহানপুরে সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু!।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৮১ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় আজাহার আলী (৭৫) নামে অবসরপ্রাপ্ত প্রবীণ এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আজাহার আলী মাস্টার উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়ার মৃত মোগলা প্রামানিকের ছেলে। ২০১১ সালে উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় থেকে অবসর গ্রহণের মধ্য দিয়ে তার শিক্ষকতা জীবনের সমাপ্তি ঘটে।

নিহতের স্বজনরা জানান, আজাহার আলী মাস্টার গত শনিবার রাত ৯টার দিকে বি-ব্লক বাজার থেকে সিএনজি চালিত অটোটেম্পু যোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে অটোটেম্পু থেকে নেমে মহাসড়ক পার হতেই এমন সময় দ্রুতগামী একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে সজোরে ধাক্কা মারলে পড়ে গিয়ে মাথায় গুরুতর পান। এ অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল রবিবার আড়াই টায় মাঝিড়া উচ্চ বিদ‍্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এব‍্যাপারে হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT