1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

সিরাজগঞ্জে হাটিকুমরুল-বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৭৯ বার পঠিত

ইমরান হোসাইন, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর-বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে কড্ডা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারব্যাপি তিব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) রাত সাড়ে দশটার দিক থেকে শুরু হওয়া যানজট রবিবার (২৯ আগস্ট) ভোররাত থেকে তিব্র আকার ধারন করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল বাকি জানান, অসংখ্য খানাখন্দ, ঝুকিপূর্ন নলকা সেতু ও চারলেন নির্মান কাজ চলায় রাতে নিয়মিতভাবেই হাটিকুমরুল গোলচত্বর-বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করে। শনিবার (২৮ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে মহাসড়কের হানিফ হাইওয়ে হোটেল এলাকায় দুটি পণ্যবাহি ট্রাক ও নলকা সেতু এলাকায় একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়লে যানচলাচল বিঘ্নিত হয়। বিকল যানবাহনগুলো সড়িয়ে নিতে বিলম্ব হওয়ার ফলে যানজটের সৃষ্টি হয়।

রাতে মহাসড়কে যানবাহনে চাপ বাড়ার সাথে সাথে রবিবার (২৯ আগস্ট) ভোররাত থেকে যানজট তিব্র আকার ধারন করে হাটিকুমরুল গোলচত্বর-বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে কড্ডা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারব্যাপি ছড়িয়ে পড়ে।

তিনি আরো জানান, যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কটিতে যানচলাচল স্বাভাবিক হবে।#

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT