1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

নিয়ামতপুর ইউএনও’র পদোন্নতি এবং বদলিতে উপজেলায় শোকের ছায়া।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২১৩ বার পঠিত

মো নাহিদ হাসান নিয়ামতপুর(নওগাঁ) সংবাদদাতা :

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বহুল আলোচিত ও প্রশংসিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা অতিরিক্ত জেলা প্রশাসক রাজশাহী জেলাতে পদোন্নতি পেয়ে বদলির আদেশ হয়েছে। গত(১২ আগস্ট)উপ -সচিব এ কে আল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশ পায়।

ইউএনও’র বদলির সংবাদ উপজেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লে, সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একইসাথে সকলের কণ্ঠে একই উচ্চারিত হয় জয়া মারীয়া পেরেরা স্যার খুবই ভালো মানুষ ছিলেন। এরকম ইউএনও স্যার পাওয়া দুষ্প্রাপ্য বলে এলাকার লোকজন দুঃখ প্রকাশ করেন।

গত ২০১৯ সালে এপ্রিল মাসে ইউএনও জয়া মারীয়া পেরেরা নিয়ামতপুরে যোগদান করেন।

উন্নয়নের পথে এগিয়ে , নওগাঁ জেলার বৃহৎ উপজেলা গুলোর মধ্যে নিয়ামতপুর উপজেলা অন্যতম উপজেলা।তাই কৃষি নির্ভর এ উপজেলাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবার জন্য নিরলস ভাবে কাজ করে চলেছে উপজেলা এই প্রশাসন। পল্লীর দারিদ্রতা দূরীকরণের বিভিন্ন বিভাগের মাধ্যমে পল্লী জনগনকে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়ে ছিলেন তিনি।স্বাস্থ্য সুরক্ষা ও করোনা কালিন সময়ে ৮ টি ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।প্রতিটি হাট-বাজার ও পাড়া-মহল্লায় গিয়ে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করেছিলেন মনিটরিং। বিশেষ করে পথ শিশুকে স্কুলে ভর্তি, ভিক্ষুকের বাড়ি বিকল্প পূর্ণবাসন তাহার এরকম অনেক যুগান্তকারী পদক্ষেপ রয়েছে। ইউএনও’র বিদায়ে এই সময়ে উপজেলা বাসীর মুখে মুখে প্রশংসিত আলোচনা ও ধাপে ধাপে বিদায় সংবর্ধনা জানাচ্ছেন।

উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ বলেন, আমাদের ইউএনও দেশের মানুষের প্রতি এত দরদ ছিল। তিনি গরীব-ধনীদের সমান চোখে দেখতেন। ব্যক্তি হিসেবে তিনি খুব ভালো মানুষ ছিলেন। তিনি যেখানেই থাকেন যেন ভালো থাকেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT