1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

কালিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১৭৭ বার পঠিত

মোঃহাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ

 

নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্রসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৮ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামে শ্বশুর শহিদ মোল্যার বাড়ি থেকে দম্পতি হানিফ মোল্যা ও সোহানা বেগমকে আটক করা হয়। এ সময় তাদের স্বীকারোক্তি মোতাবেক ঘরের মেঝেতে লুকিয়ে রাখা একটি চায়না পিস্তল ও দেশি তৈরি দু’টি শুটারগান উদ্ধার করা হয়। হানিফ পাশের বেন্দারচর গ্রামের বাবু মোল্যার ছেলে।

তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এ ঘটনায় কালিয়া থানায় মামলা হয়েছে। রোববার আদালতে আসামিদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। #

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT