1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

ত্রিশালে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৩০ বার পঠিত

ইমরান হাসান বুলবুল,ত্রিশাল(ময়মনস­িংহ)প্রতিনিধিঃ

 

ময়মনসিংহের ত্রিশালে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টায় উপজেলার মঠবাড়ী ইউনিয়নের জয়দা খানবাড়ী গ্রামের তায়েবা আক্তার (৫) ও তার খালাতো বোন রিমি আক্তার (৬) খেলতে গিয়ে পরিবারের সবার অজান্তে একটি পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয় এলাকাবাসী পুকুরের পানি থেকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত ইমাজেন্সি ডাক্তার গোলাম মোস্তফা মৃত্যু নিশ্চিত করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ইমাজেন্সি ডাক্তার গোলাম মোস্তফা জানান, দুই কন্যা শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু বরন করেন। আমরা ডেডবডি পরিবারে কাছে হস্তান্তর করেছি।

 

উপজেলার মঠবাড়ী ইউনিয়নের জয়দা গ্রামের উজ্জল মিয়ার কন্যা তায়েবা আক্তার ও একই উপজেলার বগারবাজার গ্রামের রাকিবুলের কন্যা রিমি আক্তার তার নানার বাড়ি জয়দা খানবাড়ীতে বেড়াতে আসে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT