1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

উখিয়ার জালিয়াপালংয়ের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় ৮ বছরের কোরআনের হাফেজ খুন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৩৭ বার পঠিত

সাজন বড়ুয়া সাজু:

 

উখিয়া উপজেলাধীন জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকার বায়তুশ শরফ জামে মসজিদের ৮ বছর বয়সী এক কোরআন এর হাফেজ খুন হয়েছে।

গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে বলে জানান যায়।

গতকাল রাত ৯টায় একই এলাকার মোঃ আলমগীরের ছেলে মোঃ রিফাত নামে ১৫ বছর বয়সী এক কিশোর এই খুন করেছে বলে জানায়। খুন হওয়া শিশুর নাম মোঃ আরাফাত (৮)। সে সোনাইছড়ি বায়তুশ শরফ জামে মসজিদে লেখাপড়া করত।

জানান যায়,অভিযুক্ত খুনী রিফাত কয়েকদিন আগে মোবাইলে ধারণকৃত তার মেয়ে বান্ধবীর সাথে ঘনিষ্ঠ অবস্থায় কিছু ভিডিও নিহত আরাফাত (৮) কে দেখালে তা নিহত আরাফাত সবাইকে বলে দিবে বলে বলায় তখন খুনি রিফাত ক্ষুদ্ধ হয়ে গতকাল রাত ৯টায় আরাফাত মসজিদ থেকে বের হলে তখন তাকে পিছন থেকে মুখ চেপে ধরে বায়তুশ শরফ জামে মসজিদের পিছনে নিয়ে যায় এবং ওখানে ধারালো ছুরি দিয়ে নিহত আরাফাত কে গলায় ঢুকিয়ে দেয় এবং খুনি মোঃ রিফাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে আরাফাতের চিৎকারে কিছুক্ষণ পর তার সহপাঠী এবং পরিবার এগিয়ে আসলে আরাফাতে রক্তক্ষরণ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রাতে উখিয়া থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে খুনি রিফাতের বাবাকে আটক করে পরে আবারো রাতে অভিযান চালিয়ে খুনি রিফাত কে আটক করে উখিয়া থানা পুলিশ।

 

এই ঘটনায় উক্ত এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।সন্তানের এমন মৃত্যুে যেন কিছুতেই মেনে নিতে পারছেনা আরাফাত এর মা বাবা,তাদের কান্নার আহাজারি যেন থেমে নেই। উক্ত ঘটনায় মামলার করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান নিহত আরাফাত এর মামা।এছাড়া খুনি রিফাতের ফাঁসি চেয়ে প্রশাসনের প্রতি অনুরোধ জানান নিহত আরাফাতের মা-বাবা এবং গ্রামবাসী।

 

এই ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন এই ঘটনায় আমরা অবগত হয়েছি এবং খুনি মোঃ রিফাত এবং তার বাবা আলমগীর কে আটক করতে সক্ষম হয়েছি এছাড়া নিহত পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত মামলা করেনি।যদি মামলা হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT