1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

মাটিরাঙ্গায় লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২২৬ বার পঠিত

আবদুল জলিল, খাগড়াছড়ি প্রতিনিধি ।

 

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইছাছড়া এলাকায় দুই পাহাড়ের ঢালুতে সৃষ্টি হওয়া লেক থেকে মো. নুর নবী (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলীর নেতৃত্বে একটি দল তার মরদেহ উদ্ধার করে।

 

মো. নুর নবী মাটিরাঙা পৌরসভার ১ নং ওয়ার্ডের ইছাছড়া এলাকার মো. আবুল কালামের ছেলে। তিনি পেশায় একজন চাষী।

 

স্বজনরা জানায়, মো. নুর নবী বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরের দিকে জমিতে দেয়ার জন্য কীটনাশক সঙ্গে নিয়ে বের হয়। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় প্রতিবেশি ও স্বজনরা খোঁজাখুজি শুরু করে। শেষ পর্যন্ত শুক্রবার সকাল ৮টার দিকে লেকে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান মা রহিমা বেগম। পরে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে মাটিরাঙ্গা থানায় খবর দেয়া হয়।

 

 

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, মরদেহের কোমড়ে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় কীটনাশক পাউডারের প্যাকেট ও একটি বিষের বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে সে বিষপান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আত্মহত্যার কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT