1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৮৯হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার-১ প্রাইভেট কার জব্দ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২২৩ বার পঠিত

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়িঃ

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবা কক্সবাজার জেলার ইসলাম পুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছৈয়দ আহমেদ এর পুত আবদুর রহিম (৫৭) কে গ্রেফতার হয়েছে।

 

বুধবার ২৭ আগস্ট সকালে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার এর দিকনির্দেশনায়,নাইক্ষ­্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন’র সার্বিক তত্বাবধানে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন’র নেতৃত্বে এস আই আল আমিন ও এএসআই মোঃ অলি উল্লাহ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যান।সকাল ৭ টা ১৫ মিনিটের সময় বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কের বেতবনিয়া বাজারের প্রবেশমুখে একটি প্রাইভেট কার সন্দেহজনক থামিয়ে তল্লাশী করে।এতে কার গাড়ীর স্পেয়ার চাকার ভিতর অভিনব কায়দায় লুকায়িত ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।যার মুল্য ২ কোটি ৬৮ লাখ,৮০ হাজার টাকা।এসময় ইয়াবা বহন কাজে ব্যবহৃত চট্ট-মেট্রো-গ-১২-৪৭৬­১ নাম্বারের প্রাইভেট কারটি জব্দ করা হয়।যার মূল্য ১০ লাখ টাকা।

 

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।তিনি আরো বলেন,মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারীদের কোন অবস্থাতে ছাড় দেওয়া হবে না।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT