1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ । নারীঘটিত বিরোধের জেরে টিকটকার রাকিবুল ইসলাম রাকিবকে হত্যা করা হয়। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেএমপি পুলিশ কমিশনার এর কাছে স্মারকলিপি প্রদান। নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা। খুলনা থেকে চুরি হওয়া ল্যান্ড ক্রুজার ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ৩। দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ।

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫টি দেশীয় অস্ত্র, লুণ্ঠিত মালামালসহ ৩ ডাকাত গ্রেপ্তার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৩১ বার পঠিত

নয়ন ঘোষ ।

 

চাঁপাইনবাবগঞ্জের ভােলাহাটে ৩ টি নাইট কোচবাসে ডাকাতির ঘটনায় ৩ জন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল। এ বিষয়ে ২৬ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ বিস্তারিত তুলে ধরেন, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার, ভোলাহাট থানার ওসি মাহবুবুর রহমানসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জের ভােলাহাট উপজেলার ২নং গােয়ালবাড়ি ইউনিয়নের ফলিমারী বিল এলাকায় গত ২৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে পৌণে ৮ টার ভেতর কতিপয় দুষ্কৃতিকারী পথরােধ করে ঢাকাগামী ৩টি যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মােবাইল ফোন, স্বর্নালংকার ও মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় ভােলাহাট থানায় অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা হয়েছে। যার মামলা নং-৬০। ২৪ আগস্ট মামলাটি হয়। ঘটনার পর পরই চাঞ্চল্যকর এ ঘটনার তদন্তে নামে চাপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর সার্বিক তত্বাবধানে স্বল্প সময়ে ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তারসহ লুষ্ঠিত মালামাল উদ্ধারের জন্য ভােলাহাট থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে কয়েকটি টিমযৌথ অভিযান পরিচালনা শুরু করে। গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শান্তির মােড় হামিদ নগর এলাকার মােসা. রেবিনা বেগম ও মােফাজ্জল হকের ছেলে তাজেল আলী (৩৫), বলিয়াদীঘি মধ্য বাজারের মােছা. গুধী ও মৃত সমশের আলীর ছেলে আনারুল ইসলাম ওরফে আনু গুরু (৪৫) ও নয়াগ্রামের আপ্তেনুর বেগম ও ভুল্লুর রহমানের ছেলে রেজাউল করিম (৪০)। আসামীদের কাছ থেকে ১৯ টি মােবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়াও ডাকাতদের কাছ থেকে ডাকাতিকালে ব্যবহৃত ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ডিবির জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তারা পলাতক অপর সঙ্গীদের নিয়ে ডাকাতি করেছে বলেও জানায়। পালিয়ে থাকা ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারসহ লুষ্ঠিত আরও অন্যান্য মালামাল উদ্ধারে পুলিশ ও ডিবি পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান, এসপি আবদুর রকিব।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT