1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

খুলনা জেলার ডুমুরিয়া মহাবিদ্যালয়ে এইচএসসি ফরম পূরণ নিয়ে নানা অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৩৮ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলাধীন ডুমুরিয়া মহাবিদ্যালয়ে চলতি বছরে এইচএসসি ফরম পূরণে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। মাত্র ৬০ টাকার জন্য কলেজ প্রাঙ্গণ থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে এক ছাত্রকে। এমন অভিযোগ তুলেছেন উপজেলার আইতলা এলাকার পরীক্ষার্থী ইসমাইল হোসেন খানের পুত্র ইমরান খান।

 

উপজেলা সদরে অবস্থিত ডুমুরিয়া মহাবিদ্যালয়ে চলমান এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও মার্কসীট প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বেশ কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, চলতি এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য মোবাইলে ২০৪০ টাকার ম্যাসেজ দেয়া হয়েছে। কিন্তু হিসাব শাখায় কর্মরত আলী আসগর ছাত্র ইমরানসহ অন্যান্য পরীক্ষার্থীদের নিকট থেকে ফরম পূরণের জন্য বোর্ড নির্ধারিত ফি’র সঙ্গে না পড়িয়ে ১১ মাসের বেতন ও সেশন চার্জের নামে আরও ২ শত টাকার হিসাব কষে মোট ২০৪০ টাকা নির্ধারণ করে ম্যাসেজ দিয়েছেন। তারপরও আরো ৬০ টাকা বেশী দাবি করে আলী আসগর। এই অতিরিক্ত ৬০ টাকা দিতে না পারায় ইমরান খানকে কলেজ থেকে বের হয়ে যেতে বলেন হিসাব শাখার অফিস সহকারী।

 

এ ব্যাপারে আলী আসগর বলেন, আমি কোন ছাত্রকে বের হয়ে যেতে বলিনি। শুধু অনলাইনের খরচ দিতে বলেছি। এছাড়া বিগত বছর ফরম পূরণ করে অটো পাশ শিক্ষার্থীদের বোর্ড কর্তৃপক্ষ যে টাকা ফেরত দিয়েছে। সেই টাকা থেকে ৫০ টাকা করে কেটে নেয়া হয়েছে।

 

কলেজ অধ্যক্ষ রঞ্জন তরফদার বলেন, অনলাইনের তো একটা খরচ আছে? সেই কারণে সামান্য খরচ নেয়া হচ্ছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, সরকারি নির্দেশনার বাইরে কেউ বেশি টাকা নিতে পারবে না। যদি কেউ অতিরিক্ত টাকা আদায় করে এবং তার সত্যতা পাওয়া যায়। তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT