1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা। চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান। বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা । বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার। ভেড়ামারায় প্রাইভেট হাসপাতালে মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার। সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক। ​রাজৈরে কুমার নদের ভাঙনে দিশেহারা মোঃ সুজন হোসেন বসতভিটা বিলীন। কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত। খুলনা নতুন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকারকালে ৩জেলে সহ নৌকা আটক ।

লালমনিরহাটের বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ শাহাদৎ হোসেন-এঁর ইন্তেকাল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ১৭৫ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের খাতাপাড়া গ্রামে নিজ বাড়িতে খাতাপাড়া মাজার কেন্দ্রীয় জামে মসজিদ, মাজার, মাদ্রাসার সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ শাহাদৎ হোসেন (৭০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩পুত্র, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে শুক্রবার (২৭ আগস্ট) বাদ জুম্মা লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের খাতাপাড়া মাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই অ্যাড. রফিকুল ইসলাম রফিক, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সিরাজুল হক, মরহুমের প্রথম পুত্র অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক প্রমুখ। মরহুমের নামাজে জানাযা পড়ান খাতাপাড়া মাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম মাওঃ হাবিবুর রহমান। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

উল্লেখ্য যে, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ আদিতমারী উপজেলা শাখার সহসভাপতি ও লালমনিরহাট কারিগরি বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক মরহুম বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ শাহাদৎ হোসেন-এঁর প্রথম পুত্র।

 

সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, নির্বাহী সম্পাদক মোঃ হেলাল হোসেন কবির বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ শাহাদৎ হোসেন-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 

এক শোকবার্তায় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, নির্বাহী সম্পাদক মোঃ হেলাল হোসেন কবির মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT