1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

খাগড়াছড়িতে বিলুপ্ত প্রায় প্যাডেল রিক্সা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২০৬ বার পঠিত

আবদুল জলিল,খাগড়াছড়ি প্রতিনিধি ।

 

খাগড়াছড়িতে বিলুপ্ত প্রায় প্যাডেল চালিত রিক্সা। একসময় জেলা সদর সহ উপজেলার সড়কগুলোতে প্রতিনিয়ত চোখে পড়তো এ রিক্সাগুলো৷ রিকশার প্যাডেল ঘুরিয়ে সংসার চলত শত শত রিক্সা চালকের।

 

যান্ত্রিকতার এই যুগে পেশিশক্তির আবিষ্কার হয়েছে ইলেকট্রনিক ও সহজলভ্য যানবাহন। তারমধ্যে বর্তমানে বিদ্যুৎ ও ব্যাটারি চালিত অটোরিক্সার দৌলতে হারিয়ে যাচ্ছে খাগড়াছড়ির এই পুরনো ঐতিহ্য। সময় ও টাকা বাঁচাতে এখন অটোরিক্সার উপর নির্ভরশীল যাত্রীরা৷ তবে খাগড়াছড়ির রাস্তায় এখনো মাঝে মধ্যে এসব প্যাডেল চালিত রিক্সার দেখা মিলে৷

 

শহরের অটোরিকশা চালক আবদুল আজিজ বলেন, গত ৭-৮ বছর আগেও খাগড়াছড়ি শহরে রিক্সা চালাতাম।তবে নিজের বার্ধক্য ও আধুনিকতার সাথে তাল মিলিয়ে এখন অটোরিক্সা চালাচ্ছি। মানুষ এখন রিক্সায় চড়তে চায়না। তাই একে একে হারিয়ে যাচ্ছে এ ঐতিহ্য।

 

দীঘিনালার একসময়ের প্যাডেল রিক্সা চালক মাসুদ মিয়া বলেন, মানুষ এখন অলস হয়ে গেছে। মানুষের সময় কমে গেছে। কেউ রিক্সা চড়ে দূরে কথাও যেতে চায় না। রিক্সা চালিয়ে এখন যে ভাড়া পাওয়া যায় তা দিয়ে বর্তমানে সংসার চলেনা। তাই পেশা বদলিয়ে আমি এখন দিনমজুর৷

 

বিশ্লেষকদের মতে, মানুষের মধ্যে বর্তমানে অলসতা বৃদ্ধি পেয়েছে। অটো চালকরা পায়ের উপর পা তুলে অটো চালায়। এতে দুর্ঘটনাও ঘটে। কিন্তু বর্তমানে শহরে যে পরিমান ব্যাটারি চালিত অটো রিক্সা চলাচল করে তাতে এই শহর থেকে রিক্সা এখন বিলুপ্ত প্রায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT